এক্সপ্লোর

World Chocolate Day 2022: মধুমেহ রোগীরা দেদার চকোলেট খাচ্ছেন? জানেন কী হচ্ছে?

Chocolate & Diabetes: মধুমেহ রোগীরা কি চকোলেট খেতে পারেন? কী হবে যদি তাঁরা চকোলেট খান?

কলকাতা: আজ বিশ্ব চকোলেট ডে (World Chocolate Day 2022)। সারা বিশ্বজুড়ে ৭ জুলাই এই দিনটা বিশ্ব চকোলেট ডে হিসেবে পালন করা হয়। চকোলেট (Chocolate Health Benefits) এমন একটা খাবার, যা পছন্দ করেন না, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। ছোট থেকে বড় সকলেই এটা কম-বেশি পছন্দ করে। কিন্তু মধুমেহ রোগীদের যেহেতু অনেক নিয়ম মেনে চলতে হয়, তাই অনেক বেশি সাবধানে থাকা জরুরি। বিশেষজ্ঞরা জানান, মধুমেহ এমন একটা অসুখ, যা একবার শরীরে বাসা বাঁধলে চিরস্থায়ী হয়ে যায়। সম্পূর্ণ নিরাময় না হলেও সঠিক লাইফস্টাইল, সঠিক খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে মধুমেহ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই পরিস্থিতিতে মধুমেহ রোগীরা চকোলেট খেতে পারবেন কিনা তা জানা থাকে না বহু মানুষের। তাই ভ্রান্ত ধারণাও থাকে অনেক। কেউ রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ভয়ে চকোলেট খেতে চান না। আবার কেউ দেদার খেয়ে যান। আসল সত্যিটা কী? মধুমেহ (Diabetes) রোগীরা কি চকোলেট খেতে পারেন? কী হবে যদি তাঁরা চকোলেট খান?

মধুমেহ রোগীরা কি চকোলেট খেতে পারেন?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মধুমেহ রোগীদের স্বাস্থ্যের জন্য অনেক নিয়ম মানতে হলেও তাঁরা নিশ্চিন্তে চকোলেট খেতে পারেন। কারণ, চকোলেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো নয়ই, বরং অনেক বেশি উপকারী। চকোলেটে স্বাস্থ্যেকর উপাদানের পরিমাণ প্রচুর রয়েছে। অনেক রোগের ঝুঁকি কমায়, বহু জটিল রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তেমনই মধুমেহ রোগীদের জন্যও একেবারেই ক্ষতিকর নয় চকোলেট। বিশেষজ্ঞদের মতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চকোলেট। তবে, মধুমেহ রোগীদের জন্য ডার্ক চকোলেট বেশি উপকারী। পুষ্টিবিদরা বলছেন, ডার্ক চকোলেটে রয়েছে পলিফেনলস। যা একপ্রকার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টস। শরীরকে নানা প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করে এই উপাদান। ডার্ক চকোলেট রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে। 

আর পড়ুন - World Chocolate Day 2022: চকোলেট স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আর কতটা ক্ষতিকর জানা আছে তো?

যে সমস্ত খাবারে শর্করার মাত্রা বেশি থাকে, তা মধুমেহ রোগীদের জন্য ক্ষতিকর। কিন্তু চকোলেট কিংবা বিশেষ করে ডার্ক চকোলেট একেবারেই রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। মধুমেহ রোগীরা মিষ্টির পরিবর্তে চকোলেট দিয়ে মিষ্টিমুখ করতেই পারেন। জিভের স্বাদও পূরণ হবে। আবার স্বাস্থ্যকরও হবে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget