এক্সপ্লোর

Suvendu Adhikari : 'আগামী ৫ বছর বুঝতে দেব না যে...', নন্দীগ্রামের মানুষের উদ্দেশে বড় বার্তা শুভেন্দু অধিকারীর

Bhowanipore MLA : বিধানসভায় বুধবার ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন তিনি।

কলকাতা : "নন্দীগ্রামের মানুষকে আগামী পাঁচ বছর বুঝতে দেব না যে তাঁদের বিধায়ক শুভেন্দু অধিকারী নন।" বিধায়ক হিসাবে শপথ নেওয়ার পর এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় বুধবার ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন তিনি। পরে শুভেন্দু বলেন, "আমি দুই জায়গার বিধায়ক হিসাবে তো শপথ নিতে পারি না। ভবানীপুর থেকে শপথ নিলাম মানে, আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, ২০০৯-এর ৫ জানুয়ারি ফিরোজা বিবিকে জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাঁকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবেন। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচনী চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব। নন্দীগ্রামের মানুষকে আগামী পাঁচ বছর বুঝতে দেব না যে তাঁদের বিধায়ক শুভেন্দু অধিকারী নন।"

নন্দীগ্রামের পর ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। সেই শুভেন্দু অধিকারীই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী। ভোটের ফল প্রকাশের পরের দিনই নন্দীগ্রামে গিয়ে একগুচ্ছ আশ্বাসও দিয়েছেন তিনি। তাঁর থেকে প্রত্যাশাও কয়েক গুণ বেড়ে গেছে নন্দীগ্রামবাসীর। শিক্ষা থেকে স্বাস্থ্য, এখন দিন বদলের স্বপ্ন কবে বাস্তব রূপ নেয়, সেটাই দেখার।

নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারী, সেই ২০০৭ সাল থেকেই দু'টো নাম ওতপ্রোতভাবে জড়িত। যা আরও গাঢ় হয় ২০২১-এ নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর জয়ের পর। সেই ধারা বজায় থেকেছে ২০২৬-এও। পরপর দুই বার, শুভেন্দু অধিকারীকে ঢেলে ভোট দিয়েছে নন্দীগ্রাম। সেই শুভেন্দু অধিকারীই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই তাঁর থেকে প্রত্যাশাও কয়েক গুণ বেড়ে গেছে নন্দীগ্রামবাসীর। 

ভোটের ফল প্রকাশের পরের দিনই নন্দীগ্রামে যান শুভেন্দু অধিকারী। দিয়েছেন অনেক আশ্বাস। তিনি বলেছেন, "হলদিয়া-নন্দীগ্রাম জুড়ে দেব ব্রিজ করে। মহিষাদল-তেরপেখ্যা-নন্দীগ্রাম জুড়ে দেব। সোনাচূড়াতে ITI-টা ফিরিয়ে এনে করে দেব। নন্দীগ্রাম ১-এ যাতে দু'বার ধান করে দেবে, ব্যবস্থা করে দেব। এই হাসপাতালটাকে এমন বানাব যাতে রেফার না করতে হয়।" এর পাশাপাশি নন্দীগ্রামের বেশিরভাগ জমি এক ফসলি। অর্থাৎ বছরে মাত্র একবারই সেখানে চাষ করা যায়। ভোটে জয়ী হয়ে, সেই কৃষি নিয়েও যে় বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী, তাতে আস্থা রাখছেন নন্দীগ্রামে চাষিরা।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
Advertisement

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget