এক্সপ্লোর

Suvendu Adhikari: কবে নন্দীগ্রামে উপনির্বাচন? কে হতে পারেন প্রার্থী? শনিবার রাতে জোড়া বৈঠক করলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari News: শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্র ছেড়ে দেবেন, এই ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই প্রত্যেকে জানতে চান, উপনির্বাচনে নন্দীগ্রামে কে প্রার্থী হবেন।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: ভবানীপুর আর নন্দীগ্রাম, এই দুই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুটি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী পদে শপথ ও নিয়েছেন। কিন্তু ভবানীপুর আর নন্দীগ্রাম, আইনত এই ২টি কেন্দ্র থেকে বিধায়ক থাকতে পারবেন না তিনি। তাঁকে যে কোনও একটি কেন্দ্র ছেড়ে দিতে হবে। আর তিনি যে কেন্দ্র ছেড়ে দেবেন, সেখানে হবে উপনির্বাচন। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তিনি ভবানীপুর কেন্দ্রই নিজের হাতে রাখবেন। ছেড়ে দেবেন নন্দীগ্রাম। তবে তার পাশাপাশি শুভেন্দু অধিকারী এই বার্তাও দিয়েছেন যে, খাতায় কলমে তিনি নন্দীগ্রামের বিধায়ক না থাকলেও, বন্ধু হিসেবে সবসময় নন্দীগ্রামের মানুষের পাশেই থাকবেন। আর এই বার্তার পরেই, আজ, শনিবার সন্ধেয় নন্দীগ্রামে হাজির হয়ে গেলেন মুখ্যমন্ত্রী।  সেখানে দলীয় কর্মীদের নিয়ে চলল রুদ্ধদ্বার বৈঠক।

বৈঠকে কী বার্তা শুভেন্দু অধিকারীর?

শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম কেন্দ্র ছেড়ে দেবেন, এই ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই প্রত্যেকে জানতে চান, উপনির্বাচনে নন্দীগ্রামে কে প্রার্থী হবেন। মনে করা হচ্ছিল, এদিনের রুদ্ধদ্বার বৈঠকে ঠিক হয়ে যাবে যে, নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী কে হচ্ছেন? তবে রুদ্ধদ্বার বৈঠক ছেড়ে বেরিয়ে কী জানালেন কর্মীরা? রিয়াপাড়ায় সাংগঠনিক বৈঠক ছাড়াও, বিধায়ক, জেলাশাসক আর পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভগবানপুরের বিধায়ক বলছেন, 'মানুষকে নিয়ে, মানুষের উন্নয়ন নিয়ে কথা হয়েছে। কোন কোন কাজ আটকে রয়েছে, কোন কোন কাজ আগে করতে হবে, কোন কাজে জোর দিতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কেলেঘাই নদীর ভাঙনে বারে বারে ভাঙন হয়, মানুষ বন্যা কবলিত হয়ে পড়ে। সেগুলি রোধ করার কথা বলেছেন। পাশাপাশি আমাদের বার্তা দেওয়া হয়েছে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। ভোট শেষ মানে যে সংগঠন চুপ করে বসে থাকবে, এমনটা হবে না। সবাই যেন মাঠে থাকেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করতে হবে। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে হবে।'

নন্দীগ্রামে উপনির্বাচন কবে হবে? প্রার্থী নিয়ে কী কিছু আলোচনা হল? ভগবানপুরের বিধায়ক বলছেন, 'না, প্রার্থী নিয়ে কিছুই আলোচনা হয়নি। কেবল আমাদের জানানো হয়েছে, ৩-৪ মাস পরে উপনির্বাচন হবে। তারই প্রস্তুতি রাখতে হবে। সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। মার্জিন বাড়ানোর জন্য কাজ করতে হবে, সংগঠন আরও মজবুত করতে হবে।'

আরও পড়ুন: West Bengal News: সীমান্ত সুরক্ষা আর উন্নয়নের কথা ভেবে, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার! ৭টি জাতীয় সড়ক হস্তান্তর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
Advertisement

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget