এক্সপ্লোর

West Bengal News: সীমান্ত সুরক্ষা আর উন্নয়নের কথা ভেবে, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার! ৭টি জাতীয় সড়ক হস্তান্তর

BJP Government: নজরে সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

কলকাতা: নির্বাচনী প্রচারের সময় থেকেই বারে বারে, সীমান্ত সুরক্ষার ওপর জোর দিয়েছে বিজেপি। সময় গড়িয়েছে, বিপুল ভোটে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। আর ক্ষমতায় আসার পরেই সুরক্ষা নিয়ে রাজ্যের নিয়মনীতি নিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি। আর এবার, সীমান্ত সুরক্ষা আর উন্নয়নের জন্য বড় সিদ্ধান্ত নিল বিজেপি। সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। NHIDCL-কে হস্তান্তরের সিদ্ধান্তে অনুমোদন দিল রাজ্য সরকার। জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে রাজ্যের কাছে আটকে ছিল কেন্দ্রের এই প্রস্তাব। সরকার বদলের পরেই, সীমান্ত সুরক্ষা ও উন্নয়নের কথা মাথায় রেখে এই হস্তান্তরের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

অবশেষে ৭টি জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত

প্রথম থেকেই সীমান্ত সুরক্ষার বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছে বিজেপি। আর এবার, সরকার গঠন করার পরেই, পূর্ত দফতরের অধীনে থাকা, ৭টি জাতীয় সড়ক নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কোন কোন জাতীয় সড়ক হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এক নজরে দেখে নেওয়া যাক।

  • হস্তান্তর হচ্ছে NH 312 (জঙ্গিপুর-ওরমপুর-কৃষ্ণনগর-বনগাঁ-বসিরহাট)
  • হস্তান্তর হচ্ছে NH 31 (বিহার/পশ্চিমবঙ্গ সীমানা থেকে গাজোল পর্যন্ত)
  • হস্তান্তর হচ্ছে NH 33 (বিহার/পশ্চিমবঙ্গ সীমানা থেকে ফারাক্কা পর্যন্ত, পশ্চিমবঙ্গের সম্পূর্ণ অংশ)
  • হস্তান্তর হচ্ছে NH 10 (সেবক ক্যান্টনমেন্ট থেকে কালিম্পং হয়ে পশ্চিমবঙ্গ-সিকিম সীমানা)
  • হস্তান্তর হচ্ছে NH 317A (হাসিমারা থেকে জয়গাঁও, ইন্দো-ভুটান সীমান্ত)
  • হস্তান্তর হচ্ছে NH 717 (বারাদিঘি-ময়নাগুড়ি-চ্যাংরাবান্ধা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত)
  • হস্তান্তর হচ্ছে NH 110 (শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ অংশ)

আরও পড়ুন: Samik Bhattacharya: তৃণমূল সাংসদের নাটক দেখতে গেলেন শমীক ভট্টাচার্য! বললেন, 'সরকারের সমালোচনা হবে, মতপ্রকাশের অধিকার...'

সরকারের তরফ থেকে নির্দেশিকায় বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে যোগাযোগ আরও বাড়বে। দার্জিলিংয়ে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, মালদা, মুর্শিদাবাদ, নদীয়ার জাতীয় সড়ক উন্নয়নের কাজও আরও এগোবে বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়ার পরেই, রাজ্য সরকারের তরফ থেকে আবেদন জানানো হয়েছে.. যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দীর্ঘদিন থেকে আটকে রয়েছে, সেগুলি যেন শুরু করা হয়। রাজ্য সরকার মনে করছে এই পদক্ষেপের ফলে, গোটা রাজ্যের যোগাযোগ ব্যবস্থাই উন্নত হবে।

আরও পড়ুন: Tollywood News: রাহুলের মৃত্যুতে বন্ধ ধারাবাহিক, হাসপাতালে ভর্তি 'চিরসখা' অভিনেতা! কী হয়েছে তাঁর?

 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget