এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘১০ লক্ষ টাকা দিলে টেটের প্রশ্ন বলে দেওয়া হবে’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari TET: শুভেন্দু আরও বলেন, ‘অগ্রিম ৫ লক্ষ টাকা নেওয়া হচ্ছে। পরীক্ষার পর বাকি ৫ লক্ষ টাকা নেওয়া হবে’।

কলকাতা: টেটের (TET) আগের দিন বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘১০ লক্ষ টাকা দিলে টেটের প্রশ্ন বলে দেওয়া হবে।' শুভেন্দু আরও বলেন, ‘অগ্রিম ৫ লক্ষ টাকা নেওয়া হচ্ছে। পরীক্ষার পর বাকি ৫ লক্ষ টাকা নেওয়া হবে’। এদিন এমনই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার।                                                                                     

স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। এই আবহেই ৫ বছর পর, রবিবার হতে চলেছে প্রাথমিকের TET। কিন্তু, পরীক্ষার আগের দিনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। তিনি এদিন বলেন, "আমাদের কাছে খবর আছে, কারা আপনারা নিইশ্চয়ই জানেন, আমরা অত্যন্ত সতর্ক আছি, প্রশাসন কিন্তু অতি সতর্ক আছে।" 

সূত্রের খবর, পর্ষদ কর্তাদের মোবাইল ফোনে একাধিক হুমকি মেসেজ এসেছে, যা থেকে তাঁরা পরীক্ষায় বিঘ্ন ঘটানোর আশঙ্কা করছেন। তাই একাধিক সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছে পর্ষদ। সল্টলেকে পর্ষদের দফতরে তৈরি হয়েছে সেন্ট্রাল কন্ট্রোলরুম।

আরও পড়ুন, ‘স্বচ্ছতার স্বার্থে ওএমআর শিটের দুটো কপি থাকবে’, এবছর পরীক্ষায় নতুন কী কী থাকছে জানাল পর্ষদ?

CCTV ক্যামেরার মাধ্যমে সমস্ত পরীক্ষা কেন্দ্রে নজরদারি চলবে। পর্ষদের দাবি, এইভাবে কন্ট্রোল রুম তৈরি করে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা এই প্রথম।

রবিবারের TET-এর পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২। বছরের পর বছর এই পরীক্ষার দিকে তাকিয়ে ছিলেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী। কিন্তু তার আগেই পর্ষদের এমন এক আশঙ্কায় স্বাভাবিকভাবে চিন্তা বাড়িয়েছে অনেকের। সব মিলিয়ে রবিবারের TET, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বড় চ্যালেঞ্জ।

রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত, আড়াই ঘণ্টা চলবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET 2022)। কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে। প্রসঙ্গত, এবারে টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের তরফে জানানো হয়েছে, TET উত্তীর্ণ মানেই নিয়োগের অধিকার এমনটা নয়, এটি নিয়োগের যোগ্যতামান মাত্র। পর্ষদ প্রদত্ত তথ্য এবং নির্দেশিকা অনুযায়ী, TET-এর প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ। প্রতি প্রশ্নের পূর্ণমান এক নম্বরের। বিকল্প থাকবে ৪টি। পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। বাংলা এবং ইংরেজিতে থাকবে প্রশ্ন। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget