এক্সপ্লোর

TET Exam: ‘স্বচ্ছতার স্বার্থে ওএমআর শিটের দুটো কপি থাকবে’, এবছর পরীক্ষায় নতুন কী কী থাকছে জানাল পর্ষদ?

TET Exam Rule: তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সতর্ক আছি, প্রশাসন সতর্ক আছে। কাল টেটের জন্য হেল্পলাইন নম্বর খোলা রাখছে পর্ষদ।'

কলকাতা: রবিবার প্রাথমিকের টেট (Primary TET)। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর পর্ষদ এবং প্রশাসন, এদিন তা জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। 

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সতর্ক আছি, প্রশাসন সতর্ক আছে। কাল টেটের জন্য হেল্পলাইন নম্বর খোলা রাখছে পর্ষদ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক পর্ষদ। স্বচ্ছতার স্বার্থে ওএমআর শিটের দুটো কপি থাকবে।অরিজিনাল কপি বোর্ড নিয়ে নেবে, অপর কপি পরীক্ষার্থী নিয়ে যেতে পারবে’। এই ধরনের নিয়মকে 'অভিনব' বলে মন্তব্য করেন গৌতম পাল। 

এদিন বলা হয়, "পরীক্ষার্থীরা যখন ওএমআর শিট পাবেন, তখন তা একদম সিল করা প্যাকেটে থাকবে। সেন্টার ইনচার্জ, অফিসার ইন চার্জ, অবসার্ভার এই প্যাকেটটি কখনই খুলবেন না। ১৫টা বুকলেট আছে সেই প্যাকেট খুলবেন ইনচার্জরা। বাইরে থেকে প্রার্থীদের এই ওএমআর শিট কেউ খুলতে পারবেন না, সেই পারমিশন কারওকে দেওয়া হয়নি। ১১.৪৫ এর পর প্রার্থীরা এই ওএমআর শিট খুলতে পারবেন।" এমনকী, পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ভেরিফিকেশনের মধ্য দিয়ে পরীক্ষা হলে ঢুকতে এবং বেরতে হবে। সব জায়গায় নজরদারি করা হচ্ছে। সেন্ট্রাল কন্ট্রোল রুমও করা হয়েছে পর্ষদে।"                    

আরও পড়ুন, ‘পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন কেউ কেউ’, টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির

রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত, আড়াই ঘণ্টা চলবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET 2022)। কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে। প্রসঙ্গত, এবারে টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের তরফে জানানো হয়েছে, TET উত্তীর্ণ মানেই নিয়োগের অধিকার এমনটা নয়, এটি নিয়োগের যোগ্যতামান মাত্র। পর্ষদ প্রদত্ত তথ্য এবং নির্দেশিকা অনুযায়ী, TET-এর প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ। প্রতি প্রশ্নের পূর্ণমান এক নম্বরের। বিকল্প থাকবে ৪টি। পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। বাংলা এবং ইংরেজিতে থাকবে প্রশ্ন। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না। 

টেট পরীক্ষার কিছু বিধি নির্দেশিকা দেখে নিন একনজরে

  • পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে (wbbpe.org)
  • পরীক্ষার্থীদের নির্দিষ্ট রুম নম্বর এবং সিট নম্বর থাকবে। সেখানেই বসে পরীক্ষা দিতে হবে। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল করা হবে। 
  • পরীক্ষা শুরুর অন্তত ২ ঘণ্টা আগে পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে। 

পর্ষদ সভাপতি এদিন এও বলেন, "বিঘ্ন তৈরি করার চেষ্টা করলে প্রশাসনের কাছে কঠোরতম শাস্তির কথা জানাব। আমাদের কাছে খবর আছে, কেউ কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারে। যদিও আমরা অত্যন্ত সতর্ক আছি, প্রশাসন সতর্ক আছে। প্রশাসনের সর্বস্তরে, যোগাযোগ, স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাই বদ্ধপরিকর।" 

 

 

 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget