এক্সপ্লোর

Suvendu Adhikary: 'এই নবজোয়ার, চল এবার তিহাড়', কোন্নগরের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর, নাম না করে নিশানা অভিষেককে

Suvendu Adhikary: 'ডিয়ার লটারির টাকায় তৃণমূলের নবজোয়ার', কোন্নগরের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর।

কোন্নগর, হুগলি: রামনবমীর মিছিলে অশান্তি, আর সেই প্রসঙ্গেই ফের একবার রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বুধবার হুগলির কোন্নগরে (Hooghly Konnagar) জনসভা ছিল বিরোধী দলনেতার। সেখান থেকেই তিনি বলেন, 'শিবপুর, ডালখোলা, রিষড়ায় যাঁরা অশান্তি পাকিয়েছে, তারা রাষ্ট্রপ্রেমী হতে পারে না। তাই এনআইএ তদন্ত করা উচিত। মোমিনপুর-ইকবালপুরে এনআইএ হওয়ার পর ঠান্ডা হয়ে গেছে। এখানেও এই ওষুধের প্রয়োজন। এনআইএ কাজ শুরু করার আগেই পুলিশ, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। এনআইএ তদন্ত বাতিল করতে সুপ্রিম কোর্টে গিয়েছে। আমরা সবরকম আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি'। এদিন কোন্নগর থেকে উত্তরপাড়া পর্যন্ত প্রতিবাদ মিছিলও করেছেন শুভেন্দু অধিকারী। 

নবজোয়ারের টাকার উৎস নিয়েও বিস্ফোরক বিরোধী দলনেতা 

এর পাশাপাশি এদিন কোন্নগরের সভা থেকে তৃণমূলের 'নবজোয়ারের' টাকার উৎস নিয়েও বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'ডিয়ার লটারির টাকায় তৃণমূলের নবজোয়ার। ইনকাম ট্যাক্সের রিটার্নে ডিয়ার লটারির উল্লেখ করেছে। তৃণমূলের নির্বাচনী বন্ডে প্রতি মাসে ২৫-৩০ কোটি টাকা দিচ্ছে। কোটি কোটি মানুষকে বঞ্চনার এই ব্যবসা বন্ধ করব। এই নবজোয়ার, চল এবার তিহাড়।' এদিন কোন্নগরের সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার পাশাপাশি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি। 

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা নিয়েও তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী

কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর। নগদ ৩ কোটি টাকা, ৬ কোটির গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। এর পাশাপাশি আয়কর দফতরের কাছে বিবৃতি প্রকাশের দাবিও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩ মে প্রায় ৩০ ঘণ্টা ধরে রায়গঞ্জের বিধায়কের বাড়িতে চলে আয়কর তল্লাশি। 

রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় আগেই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশ দিয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এপ্রিল মাসের শেষদিকে ২৭ এপ্রিল এই নির্দেশ দেওয়া হয় এবং সেই সময় আদালতের তরফে জানানো হয় যে, আগামী দুই সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তর করতে হবে রাজ্যকে। এই নিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই নিরিখেই বিচারপতি জানান, রামনবমীতে যে অশান্তি ঘটেছিল, তার তদন্ত করবে এনআইএ। রাজ্য পুলিশের তরফে সব তথ্য এবং নথি তুলে দিতে হবে এনআইএ-র হাতে। 

হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী

রামনবমীতে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘সংবিধানের অভিভাবক এনআইএ তদন্তের নির্দেশ দিয়ে আরও একবার মানুষের আস্থা অর্জন করল। হাইকোর্ট আরও একবার দেখিয়ে দিল তথ্য ধামাচাপা দিতে এনআইএ তদন্ত এড়িয়ে যাচ্ছিল রাজ্য। হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশকে স্বাগত জানাই। ভয়ের থেকেও বড় হয়ে উঠুক আস্থা, জয় শ্রীরাম।’

আরও পড়ুন- হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা

সেরা শিরোনাম

West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget