এক্সপ্লোর

Sugar Cravings: হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা

Sweets: সুগার ক্রেভিংস কমানোর জন্য কয়েকটি খাবার প্রতিদিনের মেনুতে যোগ করতে পারেন। কোন কোন খাবার আপনার সুগার ক্রেভিংস কমাতে সাহায্য করবে?

Sugar Cravings: মিষ্টি খেতে ভালবাসেন না এমন বাঙালির সংখ্যা কিন্তু নেহাতই হাতেগোনা। কিন্তু মিষ্টিপ্রেমীদের সঙ্গে 'সুইট টুথ' (Sweet Tooth) ব্যক্তিদের একটা সূক্ষ্ম ফারাক রয়েছে। আর এই 'সুইট টুথ'-দের ক্ষেত্রেই বেশিরভাগ সময় তৈরি সুগার ক্রেভিংস (Sugar Cravings)। অর্থাৎ মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছে হতে পারে আচমকা। ধরা যাক আপনি দুপুরের খাবার শেষ করেছেন কিংবা রাতের খাবার খাওয়া হয়ে গিয়েছে। এরপর শেষপাতে একটু মিষ্টি না হলে আপনার চলবে না। এ অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু হঠাৎ হঠাৎ মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছে হলে, তাকে বলে সুগার ক্রেভিংস। এ জাতীয় অভ্যাস ক্রমশ বাড়তে থাকলে সমস্যা তৈরি হতে পারে। তাই এই সুইট বা সুগার ক্রেভিংস কমানোর জন্য কয়েকটি খাবার প্রতিদিনের মেনুতে যোগ করতে পারেন। কোন কোন খাবার আপনার সুগার ক্রেভিংস কমাতে সাহায্য করবে সেগুলো একনজরে দেখে নেওয়া যাক।

কলা- এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। এই খনিজ ব্লাড সুগারের মাত্রা ঠিকভাবে বজায় রাখে। একই সঙ্গে আপনার সুগার ক্রেভিংস কমাতে সাহায্য করে। এছাড়াও কলা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আপনার বাড়ির ছোট্ট সদস্যকে জলখাবারে একটা কলা খাওয়ানো যেতেই পারে। 

দারুচিনি- এই মশলা সুগার ক্রেভিং কমাতে সাহায্য করে। cinnamaldehyde- যা একটি অ্যান্টি ইনফ্লেমেটরি উপকরণ। এর মাধ্যমে ইনসুলিন সিগন্যালিংয়ের বিষয়টি উন্নত হয়। এছাড়াও এই মশলার রয়েছে আরও অনেক গুণ। বলা ভাল, ভারতীয়দের রান্নাঘরে থাকা প্রায় সব মশলার মধ্যেই রয়েছে একাধিক গুণ। 

ব্রকোলি- সবুজ রঙের ফুলকপি ব্রকোলির মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। স্বাস্থ্য ভালো রাখার জন্য এই সবজি নানা ভাবে উপকার করে। একাধিক পুষ্টিকর উপকরণ রয়েছে ব্রকোলির মধ্যে। এর পাশাপাশি সুগার ক্রেভিংস কমাতেও সাহায্য করে এই সবজি। 

ওটস- এর মধ্যে রয়েছে সলিউএবেল ফাইবার। শরীরে গ্লুকোজের মাত্রা কমের দিকে রাখতে সাহায্য করে ওটস। এর ফলে সুগার ক্রেভিংসও কমবে। তাই জলখাবারে আপনি ওটস খেতেই পারেন। ওটস দিয়ে বেশ সুস্বাদু স্মুদিও বানিয়ে নেওয়া যায় খুব সহজে। 

কুমড়োর বীজ- কুমড়োর বীজ দিয়ে অনেক সুস্বাদু নিরামিষ পদ রান্না করা যায়। আগেকার দিনে মা-ঠাকুমারা এই কুমড়োর বীজ দিয়ে অনেক ধরনের রান্না করতেন। আজকাল চল কিছুটা কমেছে। তবে সুগার ক্রেভিংস কমাতে কুমড়োর বীজ সাহায্য করে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। এর সাহায্যে আপনার সুগার ক্রেভিংস নিয়ন্ত্রিত হয়।

আরও পড়ূন- গরমের দিনে বেরোতেই হচ্ছে বাড়ির বাইরে, ব্যাগে গুছিয়ে নিন এই জিনিসগুলি

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget