এক্সপ্লোর

Swasthya Sathi: রাজ্য সরকারের কাছে মোটা অঙ্কের টাকা বকেয়া বেসরকারি হাসপাতালগুলির, চিঠি গেল নবান্নে

Swasthya Sathi: সূত্রের খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিত্সার বিল বাবদ ১৩০ কোটি টাকা সরকারের ঘরে বকেয়া রয়েছে।

সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিত্সা পরিষেবা দেওয়ার পরেও, বেসরকারি হাসপাতালগুলির বিল মেটাচ্ছে না রাজ্য সরকার। স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিল পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালের সংগঠন। দ্রুত বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

এবার স্বাস্থ্য সাথী প্রকল্প ঘিরে অনিশ্চয়তার মেঘ। সূত্রের দাবি, শহরের ১৬টি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী খাতে বকেয়া ১৩০ কোটি টাকা। সেই বিল এখনও মেটায়নি রাজ্য সরকার! বিষয়টি নিয়ে স্বাস্থ্যসচিবকে কড়া চিঠি দিয়েছে পূর্ব ভারতের বেসরকারি হাসপাতালগুলির সংগঠন

তাতে হুঁশিয়ারি, এভাবে বিল বকেয়া থাকলে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী ভর্তি করা কঠিন! জনসাধারণের সুবিধার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে সরকার। কোনও রোগের চিকিৎসায় ৫ লক্ষ টাকা অবধি ক্যাশলেস পরিষেবা পাওয়া যায় এই প্রকল্পে। সূত্রের দাবি, গত বছর নভেম্বরে, স্বাস্থ্যসাথী খাতে বেসরকারি হাসপাতালগুলিকে শেষবার বিল মিটিয়েছিল রাজ্য সরকার।


এই প্রসঙ্গ ধরেই গত সপ্তাহে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দেয় অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া। তাতে বলা হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীদের চিকিৎসার বিল সরকারের ঘরে আটকে আছে। বিলের টাকা পেতে দীর্ঘ সময় লাগছে। চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালগুলি রোগীদের চিকিৎসার বিল জমা দেওয়ার ২০ দিনের মধ্যে খরচ মিটিয়ে দেওয়া বলে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। এদিকে স্বাস্থ্য সাথী প্রকল্পে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় বকেয়া বিল অবিলম্বে না মেটালে, স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীকে ভর্তি নেওয়া কঠিন।

কলকাতার ১৬টি বেসরকারি হাসপাতালের তরফে স্বাস্থ্যসচিবকে পাঠানো এই চিঠিতে দাবি করা হয়েছে, করোনা পরিস্থিতির পরে চিকিৎসার খরচ অনেকাংশে বেড়েছে। তাই স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসার খরচ পুনর্বিবেচনা করুক রাজ্য সরকার। না হলে, বর্তমান চিকিৎসার খরচে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিষেবা দেওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। 

চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, ৩ বছর আগে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসার খরচের পুনর্মূল্যায়ন করেছিল রাজ্য সরকার। ১৫ মাস আগে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার খরচ বাড়ানো হয়। কিন্তু এখন ফের খরচের পুনর্মূল্যায়ন জরুরি। চিঠিতে সই করেছেন কলকাতার নামজাদা বেসরকারি হাসপাতালের আধিকারিকরা।

চিঠির বিষয়ে তাঁদের সংগঠনের বক্তব্য, কোটি কোটি টাকা বকেয়া রেখে সুষ্ঠু ও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া কঠিন। চিকিৎসার সরঞ্জাম যাঁরা সরবরাহ করেন, তাঁদের কাছে আমাদেরই কোটি কোটি টাকা বকেয়া রয়েছে। তাঁরা সরঞ্জাম সরবরাহ করতে চাইছেন না। এমনিতেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসার খরচ কম। তারপরও এত টাকা বাকি থাকলে, চিকিৎসা পরিষেবা দেওয়াই মুশকিল। 

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের আশ্বাস, সবার পেমেন্ট শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। কোনও সমস্যা নেই। রাজ্য সরকার বকেয়া টাকা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে। গোটা প্রক্রিয়ায় একটু দেরি হয়েছিল। আমরা এখন সময় মতো সমস্ত বিল মিটিয়ে দেব। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
BJP News : ৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'
৬ দলীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের BJP বিধায়কের, 'তোলাবাজি ইস্যুতে প্রতিবাদ করায় আক্রান্ত'

ভিডিও

GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE
Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget