এক্সপ্লোর

SSKM Hospital: 'মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, হাসপাতালে অশান্তি বরদাস্ত নয়,' হুঁশিয়ারি SSKM কর্তৃপক্ষের

হাসপাতালে অশান্তি বরদাস্ত নয়, পাল্টা আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এসএসকেএমের।

কলকাতা: এসএসকেএম-বিতর্কে আরও বেলাগাম মদন মিত্র। রোগী ভর্তি নিয়ে সংঘাত, দলকেও চ্যালেঞ্জ মদনের। হাসপাতালে অশান্তি বরদাস্ত নয়, পাল্টা আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এসএসকেএমের। মেডিক্যাল অফিসারকে হেনস্থা করার অভিযোগ কর্তৃপক্ষের। 

হুঁশিয়ারি SSKM কর্তৃপক্ষের: এদিন সাংবাদিক বৈঠকে SSKM কর্তৃপক্ষের তরফে বলা হয়, 'ট্রমা কেয়ার সেন্টারে সব ভেন্টিলেটরেই রোগী ভর্তি ছিল। সেটা বুঝিয়ে বলার পর তাঁরা প্রথমবার চলে যান। ফের তাঁরা আসেন। মেডিক্যাল অফিসার যিনি ছিলেন তিনি ভাল করেই বোঝান অন্য কোনও নার্সিংহোমে ভেন্টিলেশনে থাকা রোগীকে সরাসরি ভর্তি নিতে পারব না। ফের রাত দুটো নাগাদ ট্রমা কেয়ার সেন্টারের কাছে যে চিকিৎসক অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ধমকান, গালিগালাজ করেন। ভর্তি করতে না পারলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা খারাপ এটা সহ্য করার মতো জায়গায় নেই। এই ভর্তি সংক্রান্ত বিষয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের রোগীর আত্মীয়দের আক্রমণের মুখে পড়তে হয়, সেটা কোনও ভাবেই বরদাস্ত করতে রাজি নই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সকালেই কথা হয়েছে। রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণে জিরো টলারেন্স নীতি নিয়েছে। হাসপাতালে অশান্তি বরদাস্ত করা হবে। এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার নেব।' 

বৃহস্পতিবার রাতে বাইক দুর্ঘটনায় আহত হন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ল্যাব টেকনিশিয়ান বছর ২৪-এর শুভদীপ পাল। পরিবারের অভিযোগ, গতকাল SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হলে, গুরুতর জখম শুভদীপের কোনও চিকিৎসাই করেননি কর্তব্যরত চিকিৎসকরা। ভর্তি করতেও অস্বীকার করেন তাঁরা। রাত ২টো নাগাদ হাসপাতালেও গিয়েও আহত যুবককে ভর্তি করতে ব্যর্থ হন মদন মিত্র। শেষপর্যন্ত তাঁর চেষ্টায় ওই যুবককে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মদনের বিস্ফোরক মন্তব্য, 'এটা সিপিএমের আমল হলে, এতক্ষণে রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যেত। এখানে দালাল ঘুরছে। এখন টাকা দিলেই SSKM-এ সঙ্গে সঙ্গে দেখানো যায়। স্বাস্থ্য সচিব, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস সবাইকে ফোন করার পরেও রোগীকে ভর্তি করা যায়নি। ৬ ঘণ্টা ধরে বিনা চিকিৎসায় অ্যাম্বুল্যান্সে পড়েছিল।'

এদিন মদন মিত্র বলেন, অনুরোধ একটাই একমাসের মধ্যে ভোট করবেন। কী দিয়েছেন? গেলে একটা বিধায়ক পদ যাবে। দরকারে টিউশন করে খাব। আমি যদি বই লিখি, সেই বই বেস্ট সেলার হবে। বইমেলার থিম যাই করুন না কেন, আমার বই-ই বেস্ট সেলার হবে।' অবস্থানে অনড় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, 'আমি মুকুল, সোনালী, শুভেন্দু, দীনেশ ত্রিবেদী নই, আমি মদন মিত্র'। কুণালের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল, এখন দলের প্রিয় মুখপাত্র। চাইলে দল ছেড়ে দেব, কিন্তু প্রতিহিংসার শিকার যেন না হয় পরিবার।'   

আরও পড়ুন: Aloe Vera: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget