এক্সপ্লোর

Aloe Vera: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে

Aloe Vera Gel: গরমকালেও ঠোঁটে রুক্ষ এবং শুষ্ক ভাব দেখা যায়। সেক্ষেত্রে ঠোঁটে অ্যালোভেরা জেল লিপবাম হিসেবে ব্যবহার করতে পারেন।

Aloe Vera: ত্বকের যত্নে অ্যালোভেরা (Aloe Vera) সবসময়েই উপকারি। বছরের অন্যান্য মরশুমের মতো গরমকালেও (Summer Skin Care Tips) ত্বকের যথেষ্ট যত্ন এবং পরিচর্যা প্রয়োজন। তাই সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল (Aloe Vera Gel)। গরমের দিনে ত্বকের যত্নে কীভাবে অ্যালোভেরা ব্যবহার করবেন দেখে নিন একনজরে।

ময়শ্চারাইজার- ত্বক আর্দ্র বা হাইড্রেটেড রাখতে হলে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। ত্বকের জন্য ন্যাচারাল ময়শ্চার হিসেবে ব্যবহার করা যায়। এর পাশাপাশি গরমের মরসুমে ত্বক ঠান্ডা রাখতেও সাহায্য করে অ্যালোভেরা জেল। এছাড়াও ত্বকের জ্বালাপোড়া ভাব, লাল হয়ে যাওয়া বা র‍্যাশের সমস্যা কমিয়ে দেয় অ্যালোভেরা। 

কুলিং মাস্ক- গরমের দিনে বাইরে থেকে বাড়িতে ফিরলে মুখের জ্বালাপোড়া ভাব কমাতে চাইলে কুলিং ফেস মাস্ক হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। সানবার্নের সমস্যা নিমেষে দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। এছাড়াও ত্বকের জেল্লায় বাড়ায় এবং রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে। বরফের টুকরো এবং অ্যালোভেরা জেল একসঙ্গে নিয়ে ত্বকে ম্যাসাজ করলে জ্বালাপোড়া ভাব কমতে পারে খুব কম সময়ে।

টোনার- ত্বক পরিষ্কার রাখার জন্য টোনার ব্যবহার করা প্রয়োজন। এর জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য জল মিশিয়ে সেই মিশ্রণ টোনার হিসেবে ব্যবহার করুন। এর ফলে ত্বকের পিএইচ লেভেল সঠিক মাত্রায় বজায় রাখবে। প্রতিদিনই এই টোনার ব্যবহার করতে পারেন।

ন্যাচারাল এক্সফোলিয়েটর- ত্বকের জেল্লা বজায় রাখার জন্য মরা কোষ ঝরানো প্রয়োজন। অর্থাৎ ডেড স্কিন সেল ঝরানোর প্রয়োজন রয়েছে। এর ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তার পাশাপাশি ত্বকের বিভিন্ন পোরস খুলে যায়। ময়লা দূর হয় এবং এর পাশাপাশি ব্রনর সমস্যা দূর হয়। ব্রনর ফলে যে ত্বকে দাগছোপ হয় সেই দাগও দূর হয়।

লিপ বাম- গরমকালেও ঠোঁটে রুক্ষ এবং শুষ্ক ভাব দেখা যায়। সেক্ষেত্রে ঠোঁটে অ্যালোভেরা জেল লিপবাম হিসেবে ব্যবহার করতে পারেন। গরমের দিনে সূর্যের ক্ষতিকারক আলট্রা ভায়োলেট রে থেকে ঠোঁটকে রক্ষা করতে সাহায্য করে এই উপকরণ। ঠোঁট আর্দ্র রাখে। অর্থাৎ বজায় থাকে ময়শ্চারাইজড ভাব। এছাড়াও ত্বকে ট্যান দেখা দিলে সেটাও দূর করে অ্যালোভেরা জেল।

ক্ষত শুকাতে সাহায্য করে- অ্যালোভেরার সাহায্যে যেকোনও ক্ষতস্থান দ্রুত শুকিয়ে যায়। এই অ্যালোভেরার মধ্যে এমন উপকরণ রয়েছে যা নিমেষে ক্ষতস্থান শুকোতে সাহায্য করে। তাই কেটেছড়ে গেলে অ্যালোভেরা লাগাতে পারেন। 

আরও পড়ুন- অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget