এক্সপ্লোর

Tangra Flat: 'এত টাকা দিয়ে ফ্ল্যাট নিলাম, এখন তো পথে বসব', ট্যাংরায় হেলে পড়া বহুতল, বাসিন্দাদের 'উড়ল ঘুম'

গতরাত থেকে বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে বাসিন্দারা জল পাচ্ছেন না, বহুতলের লিফটও কাজ করছে না।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: কষ্টের রোজগারে ফ্ল্যাট কিনে আরও কষ্ট? ট্যাংরায় হেলে পড়া বহুতলে পুরসভার নোটিস। ৩ দিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে নোটিসে। কারও আপত্তি থাকলে, তা লিখিত আকারে জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে।

গতরাত থেকে বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফলে বাসিন্দারা জল পাচ্ছেন না, বহুতলের লিফটও কাজ করছে না। বহুতলে এখনও রয়েছে ১১টি পরিবার। ফ্ল্যাট ছাড়তেই পারি, মালপত্র নিয়ে উঠব কোথায়? প্রশ্ন আবাসিকদের। এক আবাসিকের মন্তব্য, 'এত টাকা দিয়ে ফ্ল্যাট নিলাম, এখন তো পথে বসব। এখন বলছে ফ্ল্যাট খালি করতে। কোথায় যাব। এটার টাকাও তো পাব না? তাহলে কী করব, মাথা কাজ করছে না।'                                       

উল্লেখ্য, ট্যাংরায় দুটি বহুতলের মধ্যে ব্যবধান বিপজ্জনকভাবে কমছে। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ১১/২, ক্রিস্টোফার রোডের পাঁচতলা বহুতল ও পাশের ৬ তলা নির্মীয়মাণ বহুতলের মধ্যে কোথাও মাত্র সাড়ে ৭, কোথাও ১৩ ইঞ্চির ব্যবধান। ইতিমধ্যেই হেলে পড়া ৫ তলা বহুতলকে বিপজ্জনক বলে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা।              

৫ তলা বহুতলের প্রোমোটার ড্যানিয়েল লি-র বিরুদ্ধে পুুর আইনে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছে কলকাতা পুরসভা। ড্যানিয়েল ও নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্নার খোঁজ মেলেনি। এদিন পরিদর্শনে যান পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা।                          

আরও পড়ুন, হাওড়া আজ থেকে ৬০ জোড়া লোকাল ট্রেন বাতিল! কতদিন পর্যন্ত?

এদিকে, এবার বিধাননগর পুরসভা এলাকায় হেলে পড়ল বহুতল। বাঘা যতীন, বেলঘরিয়া, ট্যাংরার পর এবার বিধাননগর পুরসভার নারায়ণপুরে হেলে পড়ল বহুতল। নারায়ণপুরের বহুতলে বসবাসকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কে এলাকাবাসী, গোটা বহুতলটিই অবৈধভাবে নির্মাণের অভিযোগ।                                                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

রেজিনগরে আটক হুমায়ুন, জামা ধরে টেনে গিঁচড়ে নিয়ে গেল পুলিশ
রেজিনগরে আটক হুমায়ুন, জামা ধরে টেনে গিঁচড়ে নিয়ে গেল পুলিশ
Rejinagar By Elections: রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
রেজিনগরে আটক হুমায়ুন কবীর, থানায় নিয়ে গেল পুলিশ
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget