এক্সপ্লোর

Howrah Train Cancelled: হাওড়ায় আজ থেকে ৩০ জোড়া লোকাল ট্রেন বাতিল! কতদিন পর্যন্ত?

Howrah Station: আজ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত, হাওড়া-বর্ধমান মেন শাখায় চারদিনে, প্রায় ১০০ ঘণ্টা বন্ধ থাকছে ট্রেন চলাচল। চলবে না দূরপাল্লার ট্রেনও। প্রতিদিন ৩০ জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। 

সুনীত হালদার এবং সমীরণ পাল, কলকাতা: পূর্ব রেলের শিয়ালদা-ডানকুনি শাখায় বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে CCR ব্রিজ সংস্কারের জন্য বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত গাড়ি, বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে নিবেদিতা সেতু দিয়ে।

বালি ব্রিজের একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে। কিন্তু কলকাতা থেকে বালি হল্ট, হয়ে বোম্বে রোড, দিল্লি রোডগামী বাস বা গাড়ি বেরোতে পারবে না। সেই বাসগুলো যাবে নিবেদিতা সেতু হয়ে। তবে বাসের কোনও টোলট্যাক্স লাগবে না। কলকাতাগামী লেন খোলা রাখা হলেও উল্টোদিকে বেরোনোর লেন বন্ধ থাকবে। কারণ ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে ওই সময়।         

পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ। একদিকে, বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে CCR ব্রিজ সংস্কার, আরেক দিকে হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝে বেনারস রেল ব্রিজ ভেঙে ফেলে নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে। এর জন্য আজ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত, হাওড়া-বর্ধমান মেন শাখায় চারদিনে, প্রায় ১০০ ঘণ্টা বন্ধ থাকছে ট্রেন চলাচল। চলবে না দূরপাল্লার ট্রেনও। প্রতিদিন ৩০ জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। 

এর মধ্যে রয়েছে হাওড়া- ব্যান্ডেল, হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-শ্রীরামপুর-সহ একাধিক লোকাল ট্রেন। এই ক’দিন যাত্রীরা ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি লেডিস স্পেশালে যাতায়াত করতে পারবেন। এ ছাড়াও হাওড়া ও ব্যান্ডেল স্টেশনের মধ্যে চার জোড়া স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। 

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, হাওড়া স্টেশনে ঢোকা এবং বেরোনোর লাইনের সংখ্যা এবং সিগনাল পয়েন্টের সংখ্যা বাড়ানোর কাজ চলছে। এজন্য সালকিয়ায় ১২০ বছরের পুরানো বেনারস রোড ব্রিজ এবং হাওড়া ময়দান এর কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ ভেঙে ফেলা হবে। সে কারণেই আগামীকাল  ২৩ জানুয়ারি থেকে রবিবার ২৬ জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে রবিবার কোন কোন ট্রেন বাতিল?

১৫টি হাওড়াগামী ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে।

১১টি হাওড়াগামী শেওড়াফুলি লোকাল বাতিল থাকছে।

২টি হাওড়াগামী বেলুড় মঠ লোকাল বাতিল। 

২টি হাওড়াগামী শ্রীরামপুর লোকাল বাতিল।

১৫টি  ব্যান্ডেলগামী হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। 

১১টি শেওড়াফুলিগামী হাওড়া লোকাল বাতিল থাকছে। 

২টি বেলুড় মঠগামী হাওড়া লোকাল বাতিল। 

২টি শ্রীরামপুরগামী হাওড়া লোকাল বাতিল থাকছে।

বাতিল থাকছে ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি লেডিজ স্পেশাল। 

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Naushad Siddiqui: কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, 'একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা...'
কেঁদে ভাসালেন হুমায়ুন, বললেন রাজনীতি ছাড়ার কথা, নওশাদ বলছেন, 'একজন রাজনীতিবিদকে অন ক্যামেরা...'
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget