এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, সিজিও কমপ্লেক্সে তাপস-কুন্তল বচসা

Tapas-Kuntal: সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকদের সামনেই কার্যত বচসা, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তাঁরা। একে অপরের দিকে অভিযোগ তুলতে থাকেন।

কলকাতা: ‘স্কুলে চাকরির বিনিময়ে ১৯ কোটি টাকা নিয়েছিলেন কুন্তল। ইডি সূত্র দাবি, জেরার মুখে স্বীকার তৃণমূলের যুব নেতার। ইডির দাবি, কুন্তলের (Kuntal Ghosh) ফ্ল্যাটে যাতায়াতের কথা স্বীকার করেছেন তাপস মণ্ডলও। গতকাল মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদে স্বীকার তাপস-কুন্তলের। সূত্রের খবর, মুখোমুখি জিজ্ঞাসাবাদে তাপস-কুন্তল বচসা হয়।

তাপস-কুন্তল বচসা: স্কুলে চাকরির বিনিময়ে ১৯ কোটি টাকা নিয়েছিলেন তিনি। ইডির জেরার মুখে স্বীকার করলেন, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। পাশাপাশি, তাঁর বাড়িতে যে যাতায়াত ছিল, তা স্বীকার করলেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)। নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে গতকাল কুন্তল ও তাপসকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে ইডির আধিকারিকদের সামনেই কার্যত বচসা, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তাঁরা। একে অপরের দিকে অভিযোগ তুলতে থাকেন। কুন্তল দাবি করেন, তাঁর ফ্ল্য়াটে থাকতেন তাপস মণ্ডল। পাল্টা তাপস দাবি করেন, কুন্তলের বাড়িতে ২-১ দিন গেছিলেন তিনি। তবে থাকার কথা মিথ্যা। ইডি সূত্রে খবর, তাপস ও কুন্তলকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে বারবার উঠে আসে গোপাল দলপতির প্রসঙ্গ।

ইডি সূত্রে খবর কুন্তল দাবি করেন, টাকা নিয়েছিলেন তাপস ঘনিষ্ঠ গোপালও। কিন্তু তাপস মণ্ডলের দাবি, গোপাল তাঁর সঙ্গে থাকলেও, টাকা লেনদেনের ব্য়াপারে তিনি কিছুই জানতেন না। উল্লেখ্য, একটি চিটফাণ্ড মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছে গোপাল দলপতি, তাঁর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। আজ ফের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে কুন্তল ও তাপসকে। এদিকে ইডি সূত্রে খবর, কুন্তল জেরায় জানিয়েছেন, তাঁর নামে টাকা নেওয়ার যেসব রিসিপ্ট কপি রয়েছে, সেখানে সব সই তাঁর নয়। তাঁর দাবি, সই জাল করা হয়েছে। তাহলে কে বা কারা সই জাল করে টাকা নিয়েছিল? জানতে সই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।

ইডি সূত্রে দাবি, কুন্তল জেরায় প্রভাবশালী যোগ অস্বীকার করেছে। কোনও প্রভাবশালী ব্য়ক্তিকে টাকা দিয়েছিলেন কিনা, সে নিয়ে মুখ খুলছেন না যুব তৃণমূল নেতা। প্রাথমিকভাবে ইডির অনুমান তথ্য গোপন করছেন কুন্তল। ইডি সূত্রে খবর, কুন্তলকে জেরায় উঠে এসেছে আরও বেশ কয়েকটি নাম। যদিও সেই নামগুলি এখনও প্রকাশ্যে আনা হয়নি। কুন্তল হেফাজতে থাকাকীলন, তাঁদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আরও পড়ুন: TMC Viral Video: পুলিশকে '২ টাকার চাকর' বলে গালিগালাজ তৃণমূল বিধায়কের! ভিডিও ভাইরাল

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget