এক্সপ্লোর

ED: ED’র স্ক্যানারে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল, আগামীকাল হাজিরা দেবেন ED দফতরে? জোরাল হচ্ছে প্রশ্ন

Manik Bhattacharya Update:নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ED হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। ED’র স্ক্যানারে রয়েছেন মানিক ঘনিষ্ঠ ব্যবসায়ী তাপস মণ্ডলও।

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal) কি বৃহস্পতিবার ED দফতরে হাজিরা দেবেন? জোরাল হচ্ছে সেই প্রশ্ন। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন সময় চেয়েছেন তাপস। যদিও, তাঁকে সময় দিতে রাজি নয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, খবর সূত্রের।

বৃহস্পতিবার ED দফতরে হাজিরা দেবেন তাপস মণ্ডল? নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ED হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। ED’র স্ক্যানারে রয়েছেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ব্যবসায়ী তাপস মণ্ডলও। কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়ে ওঠার পরই তাঁর বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। ED সূত্রে দাবি, বাম আমলে চিটফান্ডের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তাপস মণ্ডল। এখন তৃণমূল আমলে একাধিক বেসরকারি কলেজের মালিক তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সম্পাদকও।

কী দাবি ED-র? ED সূত্রে আরও দাবি করা হয়েছে, তাপস মণ্ডলের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে। এই প্রেক্ষিতে মানিক ভটাচার্য ও তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। শনিবার মহিষবাথানে তাপসের অফিস ও বারাসাতের বাড়িতে দিনভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেদিন হদিশ না পেয়ে ২০ অক্টোবর তাঁকে তলব করা হয়। সূত্রের খবর, ইডিকে চিঠি পাঠিয়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন সময় চেয়েছেন তাপস। যদিও ইডি সূত্রে খবর, তারা ২০ অক্টোবর তাঁর হাজিরার সময় পর্যন্ত অপেক্ষা করবে। তার মধ্যে তাপস মণ্ডল না এলে আবারও নোটিস দেওয়া হতে পারে তাঁকে।

আমরণ অনশন আন্দোলনে চাকরিপ্রার্থীরা: এদিকে করুণাময়ীতে আমরণ অনশন আন্দোলনে ২০১৪’র প্রাথমিকের TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গতকাল থেকে চলছে অনশন। সোমবারের পর মঙ্গলবার, পরপর দু’রাত তাঁরা খোলা আকাশের নীচে রাস্তায় কাটালেন। গতকালের মতো আজও অনশনরত চাকরিপ্রার্থীদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে আমরণ অনশনে বসেছেন কয়েকশো চাকরিপ্রার্থী। তাঁরা জানিয়েছেন, নিয়োগ না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

আরও পড়ুন: Student Protest: ছাত্র সংসদের ভোট কবে? কলকাতা মেডিক্যাল কলেজে দফায় দফায় বিক্ষোভ পড়ুয়াদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
Baruipur Incident : 'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা

ভিডিও

TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget