এক্সপ্লোর

Student Protest: ছাত্র সংসদের ভোট কবে? কলকাতা মেডিক্যাল কলেজে দফায় দফায় বিক্ষোভ পড়ুয়াদের

Medical College Kolkata: ছাত্র সংসদের ভোট করানোর দাবিতে ধুন্ধুমার। রাতভর ঘেরাও মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার। ভোট করানোর দাবিতে আবারও উত্তেজনা ছড়াল কলকাতা মেডিক্যাল কলেজে।

সন্দীপ সরকার, কলকাতা: ছাত্র সংসদের (Student Council Election) ভোট কবে হবে? প্রশ্ন তুলে কলকাতা মেডিক্যাল কলেজে (Medical College Kolkata) দফায় দফায় বিক্ষোভ পড়ুয়াদের একাংশের। রাতভর ঘেরাও করে রাখা হল হাসপাতালে সুপার, অধ্যাপকদের। জট কাটাতে বৈঠক ডেকেও মিলল না সমাধানসূত্র। ঘেরাও চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের।

কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভ পড়ুয়াদের একাংশের: ছাত্র সংসদের ভোট করানোর দাবিতে ধুন্ধুমার। রাতভর ঘেরাও মেডিক্যাল কলেজ (Medical College Kolkata) হাসপাতালের সুপার। ভোট-জট না কাটলে ঘেরাও চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (Democratic Students Association) সদস্যরা। ভোট করানোর দাবিতে আবারও উত্তেজনা ছড়াল কলকাতা মেডিক্যাল কলেজে। ২০১৬ সালে মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের ভোটে জয়ী হয় তৃণমূল ছাত্র পরিষদ (Trinamool Chhatra Parishad)। তারপর থেকে আর ভোট হয়নি। অভিযোগ, একাধিকবার ভোট করানো দাবি জানালেও মিলেছে শুধুই আশ্বাস। মঙ্গলবার, ফের ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দাবিতে সরব হন মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু করে রাতভর হাসপাতাল সুপার, ডেপুটি সুপার-সহ ৫ চিকিৎসক অধ্যাপককে ঘেরাও করে চলে বিক্ষোভ।

সমস্যা মেটাতে কলেজ কাউন্সিলের জরুরি বৈঠক ডাকায়, প্রায় ২৫ ঘণ্টা পর বুধবার দুপুরে ঘেরাওমুক্ত হন আধিকারিকরা। কিন্তু সেই বৈঠকেও সমাধান সূত্র না মেলায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের একাংশ।ঘেরাও করা হয় সুপার, ডেপুটি-সুপার সহ কলেজ কাউন্সিলের সদস্যদেরও। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা বিষয়টি স্বাস্থ্যভবনে জানানো হয়েছে। তারাই বিবেচনা করে পদক্ষেপ নেবে। ছাত্র সংসদের ভোট কবে হবে? লিখিতভাবে না জানালে ঘেরাও-বিক্ষোভ চলবে, হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। 

এদিকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনের ফল ঘোষণা। ২টি ক্যাটিগরির মধ্যে, একটিতে তৃণমূল প্রার্থীদের জয়জয়কার। মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, ‍ভোট হওয়া ২টি ক্যাটিগরিরই গণনা শুরু হয় বুধবার। একটি G ক্যাটিগরির। যেটির প্রার্থী শিক্ষক-চিকিত্‍সকরা। এপরটি H ক্যাটিগরির। যেটির প্রার্থী শুধুমাত্র চিকিত্‍সরা। বুধবার সকাল, ১০টা থেকে সল্টলেকে, মেডিক্যাল কাউন্সিলের দফতরে শুরু হয় গণনার কাজ। মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, G ক্যাটিগরির ৭টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা।

আরও পড়ুন: WB Panchayet Poll: ফেব্রুয়ারি বা এপ্রিলে রাজ্যে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা, পুলিশ দিয়েই নির্বাচনের ভাবনা কমিশনের

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget