এক্সপ্লোর

Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

Tarapith Fire Incident: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু শিশু-সহ ৯ জনের

বীরভূম: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে ২ জন শিশুও রয়েছে। এই ঘটনায় ছেলের পর এবার গ্রেফতার হোটেল মালিক। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। তারাপীঠ অগ্নিকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। রামপুরহাটের SDPO-র নেতৃত্বে তদন্তে SIT গঠন করা হয়েছে।

আরও পড়ুন, সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভয়াল আগুন প্রাণ কেড়েছে ৯ জনের। ১০ বছরের ছেলেকে নিয়ে সুদূর মেঘালয় থেকে তারাপীঠে পুজো দিতে এসেছিলেন এক ব্য়ক্তি। উদ্ধার হয়েছে তাদের ২ জনের ঝলসানো দেহ। আর যারা প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁরা ভুলতে পারছেন না সেই আতঙ্কের মুহূর্ত! প্রাণ বাঁচাতে কেউ ঝাঁপ দিয়েছেন পুকুরে। কেউ বা গাছ বেয়ে নেমে এসেছেন একতলায়। তারাপীঠের হোটেলের আবাসিক বলেন, কী করে বেঁচেছি জানি না।  দুই মেয়েকে মনে হয় চোখের সামনেই মরতে দেখতাম। হোটেলের আবাসিক বলেন, ফার্স্ট ফ্লোরে ছিলাম। আমি ব্য়ালকনি থেকে গাছ দিয়ে নেমেছি। হোটেলের আবাসিক বলেন, ঘরের মধ্য়ে AC, জানলা নেই। বাথরুমে ঢুকে সবাই আটকে জল চালিয়ে দিয়েছি। ভয়াবহ আগুনের গ্রাস থেকে বাঁচতে,কেউ বাথরুমে ঢুকে জলের কল খুলে দিয়েছিলেন। কেউ বা প্রাণের ঝুঁকি নিয়ে গাছ বেয়ে নীচে নেমে আসেন। কেউ বা ঝাঁপ দিয়েছিলেন পুকুরে। 

তারাপীঠ হোটেলের আবাসিক বলেন, কোনও আওয়াজ শুনতে পাইনি। অনেক আতঙ্ক। ভিতরটা কাঁপছে। কিন্তু যাঁরা পারলেন না, শেষ হয়ে গেলেন। ১০ বছরের ছেলেকে নিয়ে সুদূর মেঘালয় থেকে তারাপীঠে পুজো দিতে এসেছিলেন এক ব্য়ক্তি। কিন্তু, আগুন প্রাণ কেড়েছে ২ জনের। সিঁড়ির মুখে উদ্ধার হয়েছে ২ জনের ঝলসে যাওয়া মৃতদেহ। তখনও, ছেলেকে জড়িয়ে ধরে বাবা, অর্থাৎ, শেষ মুহূর্ত পর্যন্ত, ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।

এবিপি আনন্দ: ফায়ার অ্য়ালার্ম কিছু বেজেছিল?
হোটেলের আবাসিক: না না কিছু বাজেনি। ধোঁয়া উড়ছিল। আমরা তো ঘুমোচ্ছিলাম। এদিকে বন্ধ ছিল (গেট)দমকল, পুলিশকর্মীরাই এসে ভেঙেছে।
 
বীরভূম পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ বলেন, লজের যে অপারেটর, মালিক ওঁকে আটক করেছি। আমরা কঠোর আইনি পদক্ষেপ করব।'শুধু এই হোটেলই নয়, অগ্নিনির্বাপক ব্য়বস্থার বেহাল অবস্থা ধরা পড়ে আরও একাধিক হোটেলে। যেমন এই কাজল গেস্ট হাউজ। অগ্নিনির্বাপক ব্য়বস্থা আছে? প্রশ্নের উত্তরে কর্মীর মুখে শুধুই হাসি। দ্য় নিউ গৌরী হোটেল। ৫ তলা এই হোটেলে অগ্নি নির্বাপণ ব্য়বস্থা থাকলেও, তা মেয়াদ উত্তীর্ণ। দমকল প্রতিমন্ত্রী  কৌশিক চৌধুরী বলেন, 'এই ঘটনা শেষ ঘটনা হওয়া উচিত। তারাপীঠে প্রায় ৪০০ হোটেল। কিছু হোটেল আছে, যেখানে মোটর সাইকেল ঢুকতে পারে না। সেখানে দমকল কীকরে ঢুকবে! এর থেকে বেরোতে হবে।'তারাপীঠে অগ্নিকাণ্ডের জেরে, SDO-র নেতৃত্বে, ৯ সদস্য়ের 'স্পেশাল অডিট টিম' তৈরি করা হয়েছে। 
 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Advertisement

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget