এক্সপ্লোর

Tathagata Roy Tweet : 'বিজেপির নিচের তলায় প্রশান্ত কিশোরের মাইনে করা অনেক কর্মী', ট্যুইটারে ফের বিস্ফোরক তথাগত

Tathagata Roy Tweet : '13000 টাকা করে মাইনে দেবে বিজেপিতে জয়েন করে তৃণমূলের হয়ে কাজ করার জন্য'...ফের বিস্ফোরক অভিযোগ তথাগত রায়ের

কলকাতা :  ফের বিস্ফোরক অভিযোগ তথাগত রায়ের। ট্যুইটে তাঁর লিখিত অভিযোগ, বিজেপির নিচের তলায় তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের মাইনে করা অনেক কর্মী আছে।  তাঁদের চিহ্নিত করা না গেলে বিজেপিকে জেতানো অসম্ভব। দলেরই এক কর্মীর থেকে এই তথ্য তিনি পেয়েছেন বলে তথাগতর দাবি। দিনকয়েক আগে বঙ্গ বিজেপিকে বিদায়ের বার্তা দিয়ে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছিলেন তথাগত রায়।  যদিও সোশাল মিডিয়ায় তিনি এখনও নিজেকে বিজেপির একনিষ্ঠ সমর্থক হিসেবে দাবি করেন।    

 

এর আগে গত ২০ তারিখ পুরভোটের আগে দলের অস্বস্তি বাড়িয়ে ফের ট্যুইট করেন বিজেপি নেতা তথাগত রায়।  লেখেন, আপাতত বিদায় বঙ্গ বিজেপি! তাহলে কি বিজেপি ছাড়ছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি? শুরু হয় রাজনৈতিক তরজা।

বিধানসভা নির্বাচন থেকে উপনির্বাচন....বিজেপির হারের পর থেকেই দলীয় নেতৃত্বের একাংশকে ক্রমাগত আক্রমণ শাণিয়ে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। ভোটের মুখে বিজেপিতে আসা বিনোদন জগতের তারকাদের প্রার্থী হওয়া ও হেরে যাওয়ার পর দলত্যাগ নিয়েও লাগাতার নিশানা করেন তথাগত রায়! তিনি লেখেন, ' বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে  দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।' এরপরই তথাগত লেখেন , ' কারোর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃত্বস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম।
এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি ! ' 

সোমবারই পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। এরপরই ফের বিস্ফোরক তিনি। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Cyclone Alert: ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', সতর্ক করে দিল আবহাওয়া দফতর
ফের দুর্যোগ! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', সতর্ক করে দিল আবহাওয়া দফতর
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget