এক্সপ্লোর

Tathagata Roy: 'উপনির্বাচনে বিজেপির শোচনীয় ফল মজা লোটারই পরিণাম' ট্যুইটে নেতৃত্বকে খোঁচা তথাগতর

Tathagata Roy: বাংলায় একের পর এক ভোটে পরাজয়ের মুখ দেখতে হচ্ছে বিজেপিকে। এবার দীর্ঘদিন ধরে বিজেপির হাতে থাকা আসানসোল লোকসভাও হাতছাড়া হয়ে গেল। আর এই পরাজয়ই যেন বিদ্রোহের দরজা খুলে দিয়েছে। 

বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা: শুধু জেলাস্তরের নেতা-কর্মীরাই নন। উপনির্বাচনে (By Poll) ধাক্কা খাওয়ার পর রাজ্য নেতৃত্বকে একহাত নিচ্ছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan), অনুপম হাজরার (Anupam Hazra) মতো প্রথম সারির নেতারা। নেতৃত্বকে খোঁচা দিয়ে ট্যুইট করেছেন তথাগত রায়ও (Tathagata Roy)।

বিধানসভা নির্বাচনে লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর থেকে। বাংলায় একের পর এক ভোটে পরাজয়ের মুখ দেখতে হচ্ছে বিজেপিকে। এবার দীর্ঘদিন ধরে বিজেপির হাতে থাকা আসানসোল লোকসভাও হাতছাড়া হয়ে গেল। আর এই পরাজয়ই যেন বিদ্রোহের দরজা খুলে দিয়েছে। 

তথাগতর ট্যুইট: রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে একে একে সরব হচ্ছেন বিজেপির সাংসদ-নেতারা। আসানসোল ও বালিগঞ্জে জোড়া হারের পর। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ট্যুইট করে বলেছেন, উপনির্বাচনে বিজেপির যা ফল হল তা তো অপ্রত্যাশিত নয়। শুধু শুধু দুটো মেয়েকে এই উৎকট গরমের মধ্যে ঘুরিয়ে অপমান করানো হল। বেবুন এবং ফিটার মিস্ত্রি যা মজা লুটবার তা তো লুটে নিয়েছে। বিজেপির শোচনীয় ফল সেটা মজা লোটারই পরিণাম। কর্মীদের মনোবল তলানিতে। পেট্রল-গ্যাসের দাম গৌণ কারণ।

 

‘দিল্লি দাওয়াই’: ফল ঘোষণার দিনই নেতৃত্বের একাংশকে অপরিণত আখ্যা দিয়ে, তোপ দেগেছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার তাঁর মুখে উঠে এল ‘দিল্লি দাওয়াই’ প্রসঙ্গ। রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে রবিবারই ফেসবুকে সরব হন বিজেপি নেতা অনুপম হাজরা। এবার আরও বিস্ফোরক তিনি।

অনুপম হাজরার বক্তব্য: বিজেপি নেতা অনুপম হাজরার কথায়, দু’একজন নেতাদের মধ্যে দেখেছি আত্মতুষ্টি, আমাদের মধ্যে কোনও খামতি নেই, আমাদের মধ্যে কোনও ঘাটতি নেই। গুডবয় সাজতে গিয়ে সংগঠন নষ্ট করেছে। কমিটেড কর্মীরা মিটিংয়ে বলার সুযোগ পাচ্ছেন না, মিটিং হবে না, মানুষ আত্মসমালোচনা করতে পারবে না। বঙ্গ বিজেপিতে এটা হওয়া উচিত নয়। কঠিন সময়...ভাল সময়।

এই পরিস্থিতিতে সক্রিয় হল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বঙ্গ বিজেপিতে ডামাডোল সেই বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে শুরু হয়েছে। একের পর এক ভোটে হার হচ্ছে, আর তা বাড়ছে। এই পরিস্থিতি মোদি-শাহ-নাড্ডারা কীভাবে সামাল দেন, সেদিকেই সবার নজর।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget