এক্সপ্লোর

TET Candidate Protest : ' ফেল করেও চাকরি অনেকের', রুটি সামনে রেখে TET উত্তীর্ণদের প্রতিবাদ নবান্নের সামনে

TET Candidate Protest At Nabanna : টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার।

হিন্দোল দে, হাওড়া : ২০১৪-র প্রাথমিক নিয়োগে  দুর্নীতির অভিযোগ তুলে এবং স্বচ্ছভাবে দ্রুত নিয়োগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল টেট উত্তীর্ণদের একাংশ। আর সেই অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল হাওড়ায়।

উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নবান্ন ( Nabanna )  অভিযান ঘিরে অশান্তি তৈরি হয় নবান্ন সংলগ্ন অঞ্চলে।  ২০১৪ সালেও পাস করে চাকরি না পাওয়ার অভিযোগ নিয়ে নবান্নর সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। কীভাবে জুটবে খাবার, প্রশ্ন পাস করা পরীক্ষার্থীদের। সেই মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। এলাকায় হাওড়া পুলিশের বিশাল বাহিনী জড়ো হয়েছে। এঁদের মধ্যে কারও কারও দাবি, '২০১৪ র পরীক্ষায় ফেল করেও চাকরি পেয়েছে অনেকে। তারা চাকরিও করছে।'

বুধবার মাঝপথেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে শুরুতে রাস্তাতেই বসে পড়েন চাকরিপ্রার্থীরা। 
শুরু হয় স্লোগান!এরপর পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করলে বচসা শুরু হয়। 

প্রাথমিক টেটেও দুর্নীতি?

SSC’র পর ২০১৪’র প্রাথমিক টেটেওদুর্নীতির অভিযোগে দায়ের হয়েছে মামলা। দুপুর দুটোয় হবে শুনানি। মামলাকারীদের দাবি, টেটে ফেল করেও চাকরি করছেন ৮৬ জন! আর এই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
অন্যদিকে মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ শুরু হয় বৃহস্পতিবার। বিক্ষোভকারীদের দাবি, খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য ২০১৮-য় বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষায় পাস করে প্যানেলভুক্ত হন ৯৫৭ জন। এর মধ্যে ১০০ জনের নিয়োগ হলেও, বাকিদের হয়নি বলে অভিযোগ। এ নিয়ে হাইকোর্টে মামলা করেছেন প্যানেলভুক্ত নন এমন কয়েকজন পরীক্ষার্থী। সেই মামলা এখনও বিচারাধীন। বিক্ষোভকারীদের দাবি, খাদ্য দফতর অথবা পিএসসি-র প্রতিনিধিরা হাজির না হওয়ায় আদালতে মামলা ঝুলে রয়েছে। ফলে আটকে রয়েছে নিয়োগ। এর প্রতিবাদে এদিন খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের আটকে দেয়। 

সেরা শিরোনাম

Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget