এক্সপ্লোর

Abhishek Banerjee: 'অভিষেক ও তাঁর পরিবারের নামে কোথায় কত সম্পত্তি?' হিসেব চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

Leaps and Bounds অভিষেকের গতকালের বয়ান ও ইডির কাছে থাকা তথ্য খতিয়ে দেখছেন ২ অফিসার।

কলকাতা: অভিষেকের হাজিরার পরের দিনই ইডির (Enforcement Directorate) নজরে অভিষেকের সম্পত্তি। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অভিষেকের কাছে আরও নথি চাইল ইডি। 'অভিষেক ও তাঁর পরিবারের নামে কোথায় কত সম্পত্তি?' জানতে সম্পত্তির হিসেব চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও লিপস অ্য়ান্ড বাউন্ডসের সিইও, ইডির কাছে স্বীকার করেছেন অভিষেক। কোম্পানিতে সিইও-র ভূমিকা কী, জানতে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ। অভিষেকের গতকালের বয়ান ও ইডির কাছে থাকা তথ্য খতিয়ে দেখছেন ২ অফিসার।

বুধবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে (Abhishek Banerjee) ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল ED। গ্রেফতারির আগে সুজয়কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে যে মন্তব্য় করেছিলেন, তার প্রসঙ্গ টেনেও এদিন বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রেস বিজ্ঞপ্তিতে অভিষেককে লিপস অ্য়ান্ড বাউন্ডসের সিইও বলেছিল ইডি। এ দিন জিজ্ঞাসাবাদের পর তা নিয়েও মুখ খোলেন তিনি। 

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র এই মন্তব্য়ই কি এখন ED-র মূল হাতিয়ার? জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে অভিষেকের বার্তা। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৭ এপ্রিল, লিপস্ অ্যান্ড বাউন্ডসের আধিকারিক সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ED. তাঁর বিরুদ্ধে দেওয়া চার্জশিটে প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়। 

চার্জশিটের ২২ নম্বর পাতায় ইডি দাবি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই কালীঘাটের কাকু। যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলি দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ ভদ্র। এ ছাড়াও তাদের চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রর নিয়ন্ত্রণাধীন কোম্পানি এস ডি কনসালটেন্সির যোগ, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস থেকেই এস ডি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা এবং পরিবর্তে মোটা টাকা লিপস অ্যান্ড বাউন্ডসের অ্য়াকাউন্টে ঢোকার মতো একাধিক চাঞ্চল্য়কর দাবি করে ইডি। 

গত ২১ অগাস্ট, নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর দু-দিন পরই ২৩ অগাস্ট প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ED জানায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এই সংস্থাকে ব্যবহার করে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে।

এরপর ২৯ অগাস্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ না করা নিয়ে, হাইকোর্টে ভর্ৎসিত হয় ED। বিচারপতি অমৃতা সিন্হা, ED-র আইনজীবীর উদ্দেশে বলেন, আদালত কি তদন্তে বাধা দিয়েছে? তাহলে কেন তদন্ত করছেন না? কেন সমন পাঠাননি? আদালত কড়া পদক্ষেপ নিতে বারণ করেছে। কড়া পদক্ষেপ মানে কি, তদন্ত করা যাবে না? CEO কত টাকার লেনদেন করেছেন সেটা তাঁকে জিজ্ঞাসা না করলে জানবেন কীভাবে?  

আদালতের কড়া মনোভাবের মুখে ED-র আইনজীবী জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হবে। এর পর বুধবার অভিষেককে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল ইডি। গত জুন মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব করলেও, সেবার হাজিরা দেননি অভিষেক। নবজোয়ার কর্মসূচি এবং পঞ্চায়েত ভোটের কারণ দেখিয়ে ED-কে ১৫ পাতার চিঠিও পাঠিয়েছিলেন, ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: TMC : চাকরি-সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, রাস্তায় দাঁড় করিয়ে তৃণমূল নেতাকে মার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget