এক্সপ্লোর

Anubrata Mondal: ইডির যুক্তিতেই মান্যতা, দুবরাজপুর-মামলায় নথি দেওয়ার নির্দেশ আদালতের

ED: আদালতে ইডির দাবি ছিল, 'অনুব্রতকে পুলিশের গ্রেফতারির বিষয়টি পুরোটাই সাজানো। দিল্লি যাত্রা আটকাতেই অন্য মামলায় অনুব্রতকে গ্রেফতার।'

প্রকাশ সিনহা, দুবরাজপুর, বীরভূম: পুরনো একটি হামলার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল দুবরাজপুরে। সেই ঘটনায় অনুব্রতকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। সেই মামলার নথি চাইতে আদালতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ইডির যুক্তিতেই মান্যতা, দুবরাজপুর-মামলায় নথি দেওয়ার নির্দেশ দিল আদালত।

কী নির্দেশ আদালতের:
আদালত জানিয়েছে, অনুব্রতকে নিয়ে তদন্ত আগে থেকেই করছে ইডি। ইডিও তদন্তকারী সংস্থা, তাই তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই।

আদালতে ইডির দাবি ছিল, 'অনুব্রতকে পুলিশের গ্রেফতারির বিষয়টি পুরোটাই সাজানো। দিল্লি যাত্রা আটকাতেই অন্য মামলায় অনুব্রতকে গ্রেফতার।' ইডির আইনজীবী বলেন, নেপথ্যে কারা রয়েছে, খুঁজে বের করতে হবে। তাঁর আরও দাবি, 'কোন সময়ে হামলার ঘটনা, অভিযোগপত্রে কিছুরই উল্লেখ নেই। রাজ্যের আপত্তি আমাদের অবাক করছে'। পাল্টা সরকারি আইনজীবী দাবি করেন, 'ইডি সার্টিফায়েড কপি কেন চাইছে, আবেদনপত্রে তার উল্লেখ নেই। তদন্ত এখনও শেষ হয়নি, থার্ড পার্টি কপি নিতে চাইলে সঠিক কারণ দেখাতে হবে'। ইডির আবেদনপত্রেই ত্রুটি রয়েছে, দাবি সরকারি আইনজীবীর।

অনুব্রত মন্ডকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। দিল্লিযাত্রা রুখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মন্ডল। কিন্তু রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে দিল্লি হাইকোর্টে আবেদন করেন অনুব্রত মন্ডল। সেখানে স্বস্তি মেলে তাঁর। ৯ জানুয়ারি পর্যন্ত অনুব্রতর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কারণ ৯ জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত রেখেছে দিল্লি হাইকোর্ট। পরবর্তী শুনানি ৯ জানুয়ারি হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আপাতত ১৯ দিন তাঁকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। 

কখন অভিযোগ:
এই সময়েই একটি পুরনো ঘটনায় অনুব্রতের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডল। এক বছর আগে না কি, তাঁকে গলা টিপে মারার চেষ্টা করেছিলেন অনুব্রত মণ্ডল। তিনি সেদিন অভিযোগ করেন, যেদিন দিল্লির আদালত ইডিকে অনুব্রতকে মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র দেয়। তারপরেই অভিযোগ ওঠে, অনুব্রতর দিল্লি যাওয়া আটকাতেই এই অভিযোগ করা হয়েছে। সেই প্রসঙ্গে, বীরভূমের জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্য়ায় সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন, 'হ্যাঁ, ব্য়বস্থাই তো! ব্য়বস্থাই, একশোবার! ইডি এবং সিবিআই যেখানে মিথ্য়া করে একটা লোককে বিনা দোষে, দিনের পর দিন আটকে রাখার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি সেই লোকটাকে বাঁচাবার।' 

এই মামলায় নথি পেতে আদালতে যায় ইডি। তারপরে আদালতই নথি দেওয়ার নির্দেশ দিল।  

আরও পড়ুন: ক্রিসমাসের রাতে পানশালায় 'তাণ্ডব', গ্রেফতার বাংলাদেশের ২ বাসিন্দা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget