এক্সপ্লোর

Bangladesh Resident Arrest: ক্রিসমাসের রাতে পানশালায় 'তাণ্ডব', গ্রেফতার বাংলাদেশের ২ বাসিন্দা

ফ্রি স্কুল স্ট্রিটের পানশালায় 'তাণ্ডব', বাংলাদেশের বাসিন্দা বাবা-ছেলে গ্রেফতার। গ্রেফতারির খবর জানানো হচ্ছে বাংলাদেশ হাইকমিশনকে, খবর পুলিশ সূত্রে। 

কলকাতা: ২৫ ডিসেম্বরের রাতে পানশালায় 'তাণ্ডব', ২ বাংলাদেশি গ্রেফতার। মত্ত অবস্থায় তাণ্ডব, কর্মীর সঙ্গে ক্রেতাকেও মারধরের অভিযোগ ওঠে। ফ্রি স্কুল স্ট্রিটের পানশালায় 'তাণ্ডব', বাংলাদেশের বাসিন্দা বাবা-ছেলে গ্রেফতার। গ্রেফতারির খবর জানানো হচ্ছে বাংলাদেশ হাইকমিশনকে, খবর পুলিশ সূত্রে। 

বড়দিনের আগে কলকাতার কাছে ফের শ্যুটআউট! হাইল্যান্ড পার্কের পানশালায় বচসার জল গড়াল শ্যুটআউটে। বাইকে ওঠার সময় যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে কামালগাজিতে গুলি করার অভিযোগ। পুকুরে ঝাঁপ দিয়ে কোনওক্রমে প্রাণে রক্ষা। নাইট কিং নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বড়দিনের আগের রাতে খাস কলকাতার কাছেই চলল গুলি! পানশালার ঝামেলা গড়াল শ্যুটআউটে! হাইল্যান্ড পার্কে বচসা। সেখান থেকে ফিল্মি কায়দায় এক যুবককে গাড়িতে তুলে নিয়ে গিয়ে কামালগাজিতে খুনের চেষ্টার অভিযোগ উঠল।  পানা পুকুরে লাফ দিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচলেন আক্রান্ত!

বড়দিনের আগের রাতে, শনিবার তিলোত্তমা যখন উৎসবে মেতে, মারাত্মক এই ঘটনা ঘটে গেল কলকাতার হাইল্যান্ড পার্কের কাছে! গুরুতর জখম গড়িয়া স্টেশন এলাকার আদর্শনগরের বাসিন্দা, আক্রান্ত পিন্টু বাগ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আক্রান্ত পিন্টু বাগের দাবি, শনিবার রাতে এক বন্ধু ও দুই বান্ধবীকে নিয়ে হাইল্যান্ড পার্কের একটি পানশালায় যান তিনি। অভিযোগ, সেখানে বসা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা বাধে। আক্রান্ত যুবকের দাবি, এরপর সেই পানশালা থেকে বেরিয়ে আসেন। 

পানশালা থেকে বেরিয়ে আসার পরই ঘটে যায় হাড়হিম করা ঘটনা। অভিযোগ, গাড়ির মধ্যে  বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা ছাড়াও, তাঁকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি তাঁর বা হাতে লাগে। আক্রান্তের দাবি, ভয়ে পাশের একটি পানা পুকুরে ঝাপ দেন যুবক!অভিযোগ, কেড়ে নেওয়া হয় তাঁর মোবাইল, মানিব্যাগ।

ইতিমধ্যে একটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। সেখানে ২৫ ডিসেম্বর ভোর ৪টে ২২ মিনিটে আহত যুবককে দেখা যাচ্ছে গড়িয়া স্টেশনের সামনের ট্যাক্সিস্ট্যান্ডে। যুবকের দাবি, সেখান থেকে ট্যাক্সি ভাড়া নিয়ে ফেরেন তিনি। ট্যাক্সিচালকের মোবাইল থেকে ফোন করে পরিবারের সদস্যদের গোটা ঘটনার কথা জানান। বড়দিনের প্রাক্কালে গোটা শহর জুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল কলকাতা পুলিশ। 


কিন্তু তারমধ্যেও এই ঘটনা ঘটল কী করে? আক্রান্ত যুবক এলাকায় মাটি ব্যবসার সঙ্গে যুক্ত। তাহলে কি সিন্ডিকেট বিবাদের জেরেই এই শ্যুটাউট? না কি স্রেফ পানশালায় বসা নিয়ে বিবাদ? নেপথ্যে পুরনো শত্রুতা নেই তো? তদন্তে নেমে এই ঘটনায়,সাবির মণ্ডল ওরফে নাইট কিং নামে এক  দুষ্কৃতীকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। ঘটনার পর থেকে বেপাত্তা মূল অভিযুক্ত ছোটা বাবু। সে সহ বাকি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget