এক্সপ্লোর

Suvendu Adhikari: 'এত তাড়াহুড়ো কিসের'? পিছিয়ে গেল পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দুর আবেদনের শুনানি

সোমবার আসার জন্য শুভেন্দু অধিকারীর আইনজীবীদের পরামর্শ বিচারপতির। গতকালই পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। 

কলকাতা: 'পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhkari) আবেদনের শুনানি আজ নয়'। জানালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবাগনানাম। মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) রয়েছে, দ্রুত শুনানির প্রয়োজন কেন ? প্রশ্ন কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। সোমবার আসার জন্য শুভেন্দু অধিকারীর আইনজীবীদের পরামর্শ বিচারপতির। গতকালই পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু । 

হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু: গতকালই পঞ্চায়েত ভোট নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল পঞ্চায়েত ভোটের দিনক্ষণ তৈরিতে বেনিয়ম হয়েছে।  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিরোধী দলনেতা আবেদন করেন, তিনি সুুপ্রিম কোর্টে গিয়েছেন। ৫ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ আদালত বন্ধ। তাই কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিক, যেন আগামী ৭ দিন নির্বাচনের দিন ঘোষণা না করা হয়। শুধু তাই নয়, সেই মামলার প্রক্ষিতে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশও জারি করেছিল আদালত। তবে ভোট-প্রক্রিয়া হস্তক্ষেপ করতে রাজি হয়নি হাইকোর্ট ।  এর আগে পঞ্চায়েত ভোট পরিচালনার ক্ষেত্রে একাধিক দাবি নিয়ে, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, পঞ্চায়েত ভোট নিয়ে সব সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন বিরোধী দলনেতা । 

নির্বাচন কমিশনের নির্দেশিকা: উল্লেখ্য কিছুদিন আগেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিছু নির্দেশিকা জারি করে রাজ্য নির্বাচন কমিশন। জানানো হয়, কেউ কোনও প্রার্থীর সঙ্গে কাজ করলে তাঁরা পোলিং পার্টি হতে পারবেন না। এমনকি পোলিং পার্টির সদস্যরা যে ব্লকের বাসিন্দা হবেন বা যে ব্লকের কর্মরত হবেন সংশ্লিষ্ট ব্লকে নির্বাচন করতে পারবেন না। এমনটাই নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের। পোলিং পার্টি গঠন করা হবে রাজ্য বা কেন্দ্র সরকারি কর্মচারী, রাজ্য বা কেন্দ্রের অধীনে থাকা দফতরের কর্মী, পুরসভা, সরকারি বা  সরকারি সাহায্য প্রাপ্ত কলেজ, বিশ্ববিদ্যালয় ,উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা প্রাইমারি স্কুলের শিক্ষক বা অশিক্ষক কর্মচারীদের নিয়ে।

আরও পড়ুন: Abhijit on Goutam : 'মানিক ভট্টাচার্যর ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না ', গৌতম পালকে পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সেরা শিরোনাম

PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CPM Protest : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে থানার সামনে বামেদের বিক্ষোভ কর্মসূচি। Baruipur News
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget