এক্সপ্লোর

Abhijit on Goutam : 'মানিক ভট্টাচার্যর ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না ', গৌতম পালকে পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

TET : ৩০ এপ্রিলের মধ্যে ২০১৪ র পরীক্ষার্থীরা টেট শংসাপত্র পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন গৌতম পাল।

কলকাতা : 'মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ফেলে যাওয়া জুতোয় পা গলাবেন না '। প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে (Goutam Paul) পরামর্শ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পর্ষদ সভাপতিকে উদ্দেশ্য করে বিচারপতি মন্তব্য করেন, 'আমার নির্দেশকে চ্যালেঞ্জ করে রাতারাতি সুপ্রিম কোর্টে যাওয়ার সময় টাকা থাকে। আইনজীবীদের পিছনে ৩০ লাখ টাকা খরচ করার সময় অসুবিধা হয় না। অথচ টেটের শংসাপত্র দেওয়ার সময় অর্থনৈতিক রীতিনীতির দোহাই দেওয়া হয় !' ৩০ এপ্রিলের মধ্যে ২০১৪ র পরীক্ষার্থীরা টেট শংসাপত্র পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন গৌতম পাল।

২০১৪ প্রাথমিক টেটের সংশাপত্র সংক্রান্ত এক মামলায় আজ আদালতে উপস্থিত ছিলেন গৌতম পাল। তখন তাঁকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আইনজ্ঞ মহল বলছে, এক্ষেত্রে বিচারপতি বলতে চেয়েছেন, মানিক ভট্টাচার্য যে দুরকম ভূমিকা পালন করে গেছেন, অর্থাৎ একদিকে সবসময় বলে গেছেন সব নিময়মাফিক চলছে, অন্যদিকে দেখা গিয়েছে সব বেনিয়মে চলছে। সেই জায়গাটাই বর্তমান সভাপতিকে স্মরণ করিয়ে দিয়েছেন বিচারপতি। 

নিয়োগ দুর্নীতির মামলায় আগেই ED-র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সপরিবারে জেলে রয়েছেন তিনি। জেলবন্দি প্রাক্তন পর্ষদ সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সম্প্রতি আরও বিস্ফোরক অভিযোগ করে ED। নিয়োগ-দুর্নীতির তদন্তে বাজেয়াপ্ত করা ৫৬ কোটি টাকার সম্পত্তির মধ্যে প্রায় ৮ কোটির মালিক মানিক ও তাঁর ঘনিষ্ঠরা ! মানিক ভট্টাচার্য, তাঁর পরিবার ও সংস্থার নামে থাকা ৭ কোটি ৯৩ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আদালতে রিমান্ড লেটারে দাবি করে ইডি।

পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই সমস্ত সংস্থাগুলির সঙ্গে মানিক ও তাঁর ছেলের সৌভিকের যোগ রয়েছে। ED-র তরফে আদালতে জানানো হয়েছে, ডিএলএড-এ অফলাইন ভর্তির জন্য ৩ দফায় ২০১৮-২০২২, এই ৪ বছরে ২০ কোটি ৭৩ লক্ষ ২০ হাজার টাকা নেন মানিক ভট্টাচার্য। ২০১৮ থেকে ২০২০ সালে টাকার অঙ্কটা ছিল- ৪ কোটি ৭৭ লক্ষ ৪৫ হাজার। ED-র তরফে দাবি, ৩৫৩ টি কলেজে ভর্তির জন্য় ৯ হাজার ৫৪৯ জন পড়ুয়ার থেকে টাকা নেওয়া হয়।   

নিয়োগ দুর্নীতি আবহেই গত বছর অগাস্ট মাসে প্রাথমিকে রদবদল হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। সরিয়ে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদের। সরকার তৈরি করে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা  প্রাথমিকের পরিচালন ব্যবস্থায় আসেন।

টেট ( TET ) নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছেন মানিক ভট্টাচার্য। তাঁর জায়গাতেই বসানো হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পালকে। দায়িত্ব নিয়েই স্বচ্ছতার আশ্বাস দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলেন, ‘কোনও কিছু লুকোবো না, কোনও অস্বচ্ছতা থাকবে না। টেট হবে প্রতিবছর, প্রত্যেকের অভিযোগ শুনব’।

আরও পড়ুন ; এবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবকে তলব ইডি-র !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget