এক্সপ্লোর

Cylinder Price Hike: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

আর কত মহার্ঘ হবে নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাস! দামের জ্বালায় শেষ পর্যন্ত কি গ্যাসে রান্না করাই ছেড়ে দিতে হবে? ফের রান্নার গ্যাসের দাম বাড়ার পর এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারে।

কলকাতা: ফের দাম বাড়ল, রান্নার গ্যাসের। ফের বিপাকে সাধারণ মানুষ। ৩ টাকা বেড়ে ঘরোয়া সিলিন্ডারের () দাম ১ হাজার ২৯ টাকা! আর সাড়ে ৮ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডার প্রায় আড়াই হাজার টাকা ছুঁইছুইঁ! 

আর কত মহার্ঘ হবে নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাস! দামের জ্বালায় শেষ পর্যন্ত কি গ্যাসে রান্না করাই ছেড়ে দিতে হবে? ফের রান্নার গ্যাসের দাম বাড়ার পর এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারে। বেলাগাম দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে এমনিতেই মাথায় হাত সাধারণ মানুষের। তার মধ্যেই আরও একবার বাড়ল রান্নার গ্যাসের দাম! 

গৃহস্থের হেঁশেলে ব্যবহারের ১৪.২ কেজি সিলিন্ডার ৩ টাকা বেড়ে কলকাতার দাম দাঁড়াল ১ হাজার ২৯ টাকা। চলতি মাসে এই নিয়ে দু’বার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত ৭ মে, এক লাফে ৫০ টাকা বেড়ে ভারতে প্রথমবার এলপিজি-র দাম হাজারের গণ্ডি পার করেছিল। ১২ দিনের মাথায় তা আরও ঊর্ধ্বমুখী। এই নিয়ে গত ২ মাসে ১০৩ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। গত দেড় বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩০০ টাকারও বেশি!
৮ বছরে ৬০০ টাকার বেশি বেড়েছে রান্নার গ্যাসের দাম।

যার জেরে চরম সমস্যায় পড়েছে স্বল্প আয়ের পরিবারগুলি। গড়িয়ার বাসিন্দা পুতুল সরকার। কাজ করেন বেসরকারি সংস্থায়। তাঁর কথায়, সংসার চালাতে এখন হিমসিম খাওয়ার দশা। 

গড়িয়ার বাসিন্দা পুতুল সরকারের, নিত্যদিন জিনিসের দাম বাড়ছে। এই তো কদিন আগে বাড়ল। আবার বাড়ানো হল। ভর্তুকি তো প্রায় পাওয়াই যা না। আগে সংসার চালাতে ৩০ হাজার টাকা খরচ হলে এখন বাড়তে বাড়তে ৪০ হাজার টাকা লাগছে।

হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও সাড়ে ৮ টাকা বেড়ে কলকাতায় হয়েছে ২ হাজার ৪৫৪ টাকা।  অজয়নগরের বাসিন্দা এই মহিলা কয়েকটি বাড়িতে খাবার সরবরাহ করেন। কিন্তু রান্নার গ্যাসের দাম যেখানে গিয়ে ঠেকেছে, তাতে হোম ডেলিভারি কতদিন চালিয়ে যেতে পারবেন, তা নিয়ে সংশয় দানা বেঁধেছে তাঁর মনে। 


আরেকজন বলছেন, 'আমার দীর্ঘদিনের কাস্টমার। রোজ তো দাম বাড়াতে পারি না। তাহলে খদ্দের থাকবে না। এদিকে একটা গ্যাস ভরতে গেলে আড়াই হাজার টাকা গুনতে হচ্ছে'। সব মিলিয়ে রান্নার গ্যাস কিনতে গিয়ে কালঘাম ছোটার দশা! সবার একটাই প্রশ্ন, দাম কমবে কবে? 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget