এক্সপ্লোর

Raj Bhavan: খুলে গেল রাজভবনের দ্বার! মমতার হাতে চাবি রাষ্ট্রপতির

CV Ananda Bose:এর আগে রাষ্ট্রপতি নিজের উদ্যোগে সেকেন্দ্রাবাদে ‘রাষ্ট্রপতি নিলয়’ সাধারণ মানুষের জন্য খুলে দেন।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর বন্ধ নয় দোকান। এবার থেকে সবার জন্য খুলে গেল পশ্চিমবঙ্গের রাজভবন। 

রাজভবন এখন থেকে জন রাজভবন হিসেবে পরিচিত হবে। এবার থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দরজা খোলা থাকবে। বাংলা সফরে এসে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই চাবি রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাষ্ট্রপতিকে দিয়েছিলেন। রাজভবনের ভিতরে ও বাইরে ‘হেরিটেজ ওয়াক’ করতে পারবেন সাধারণ মানুষ। বলা হয়েছে, স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ঔপনিবেশিক মানসিকতা ভাঙতেই এই সিদ্ধান্ত। এর আগে রাষ্ট্রপতি নিজের উদ্যোগে সেকেন্দ্রাবাদে ‘রাষ্ট্রপতি নিলয়’ সাধারণ মানুষের জন্য খুলে দেন। এবার সেই পথেই হাঁটলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রাজভবন আর শুধু রাজ্যপালের নয়, জনগণেরও। ভাঙতে চলেছে ঔপনিবেশিক মানসিকতার বেড়াজাল। এবার রাজভবনে প্রবেশের অধিকার পেতে চলেছে আমজনতা। রাজভবনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, দ্রুত সাধারণের জন্য খুলতে চলেছে রাজভবনের দরজা।

চাবি দিলেন রাষ্ট্রপতি:
সোমবার দু'দিনের বঙ্গ সফরে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সম্মানে রাজভবনে নৈশভোজের আয়োজন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যপালের দেওয়া রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রপতি। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে ও ঔপনিবেশিক মানসিকতা ভাঙতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে রাজভবনের তরফে।শীঘ্রই রাজভবনের ভিতরে ও বাইরে হেঁটে ঘোরা যাবে। যার নাম দেওয়া হয়েছে হেরিটেজ ওয়াক। 

দু’দিনের সফরে কলকাতায় এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। প্রথমদিনই তাঁকে নাগরিক সম্বর্ধনা (Felicitaion Program) জানানো হয়। এলগিন রোডে নেতাজির বাসভবন ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সফরের দ্বিতীয় দিন বেলুড় মঠে যান। এই সফরের মাঝেই একসময় মুখ্যমন্ত্রীর হাতে চাবি তুলে দেন তিনি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ধর্না, BJP র অবস্থান, বাম-কংগ্রেসের জোড়া মিছিল, কোন কোন রাস্তায় যানজটে হতে পারেন নাকাল?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget