এক্সপ্লোর

Jamai Sasthi 2023: জামাইষষ্ঠী উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্যের

পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ছুটি থাকবে আগামী বৃহস্পতিবার। রাজ্য সরকারের সমস্ত দফতর এবং অধীনস্থ সংস্থাগুলির জন্যই এই ছুটি প্রযোজ্য। 

কলকাতা: জামাইষষ্ঠী উপলক্ষ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন এই বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের তরফে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ মে জামাইষষ্ঠী উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি থাকবে। পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ছুটি থাকবে আগামী বৃহস্পতিবার। রাজ্য সরকারের সমস্ত দফতর এবং অধীনস্থ সংস্থাগুলির জন্যই এই ছুটি প্রযোজ্য। 

এর আগেও কয়েকবার জামাইষষ্ঠীতে অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়েছিল। দুপুর দুটোর পর রাজ্য সরকারের সমস্ত কর্মীদের ছুটি ঘোষণা করা হয়েছিল। তারপর অর্ধ দিবসের বদলে পূর্ণ দিবস ছুটি দেওয়া হয়। ২০২১-এ পূর্ণ দিবস ছুটির ঘোষণা করা হয়েছিল। তবে এ বছর আর পূর্ণ দিবস নয়। অর্ধদিবস ছুটির কথাই জানানো হয়েছে। উল্লেখ্য ২০২১-এ এই সময়ে জারি ছিল করোনার বিধিনিষেধ। তাই জামাইষষ্ঠীর দিনের জন্যও নবান্নর তরফে জারি করা হয়েছিল একগুচ্ছ নির্দেশিকা।

কথাতেই আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। অর্থাৎ, সারা বছর কোনও কোনও আচার-অনুষ্ঠান-উৎসব লেগেই রয়েছে বাঙালির। তারই অন্যতম জামাইষষ্ঠী। ফি বছর বাংলার জ্যৈষ্ঠ মাসে দিনটি পালন করা হয়। এবারও সেইমতোই শ্বশুরবাড়িতে পাত পেড়ে ভূরিভোজ করবেন আদরের জামাইরা। 

 কবে রয়েছে জামাইষষ্ঠী ?                                                                                                        

এবার জামাইষষ্ঠী রয়েছে আগামী বৃহস্পতিবার। অর্থাৎ, ১০ জ্যৈষ্ঠ (১৪৩০), ২৫ মে  । আগের দিন রাত ৩ টে ২৮ মিনিটে ষষ্ঠী শুরু হয়ে থাকছে বিকাল ৪টা ৪১ মিনিট পর্যন্ত। আর ষষ্ঠীর দিন অর্থাৎ বৃহস্পতিবার শুভকর্মের সময় দুপুর ২টো ৫৩ মিনিট পর্যন্ত। কালবেলাদি শুরু হয়ে যাচ্ছে ২ টো ৫৩ মিনিটে, থাকবে সন্ধ্যা ৬টা ১২ মিনিট পর্যন্ত । অর্থাৎ, উপাচার পালনের উপযুক্ত সময় ২ টো ৫৩ মিনিটের মধ্যে।  পরের দিন অর্থাৎ ১১ তারিখে বিকাল ৫টা ২৬ মিনিটে শেষ হবে । 

আরও পড়ুন: North 24 Parganas News: যাঁর মোবাইল রিচার্জের পয়সা ছিল না, তাঁরই অ্য়াকাউন্টেই ১০০ কোটি! চিন্তায় ঘুম উড়েছে দিনমজুরের

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget