এক্সপ্লোর

Howrah Fire: ডোমজুড়ে থার্মোকল কারখানায় আগুন

Fire Incident:হাওড়ার ডোমজুড়ে থার্মোকল কারখানায় আগুন। সকাল দশটা নাগাদ কারখানার গোডাউনে আগুন লাগে।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার ডোমজুড়ে থার্মোকল কারখানায় আগুন (Howrah factory fire)। সকাল দশটা নাগাদ কারখানার গোডাউনে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে জমিয়ে রাখা থার্মোকল। আগুনের তীব্রতা এতই বেশি  ছিল যে টিনের তৈরি কারখানার শেড ভেঙে পড়ে। কারখানার কর্মী এবং দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। 

আর যা...
এদিন পর পর দু-দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ায়। এর মধ্যে ডোমজুড়ে থার্মোকল তৈরির কারখানায় আগুন লেগেছিল সকাল ১০টায়। অন্য দিকে, জগৎবল্লভপুরে একটি ধুপ তৈরির কারখানাতেও অগ্নিকাণ্ড হয়। এর মধ্যে ডোমজুড়ের ঘটনায় মুহূর্তের মধ্যে কারখানাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ঠাসা জিনিসপত্র রাখা ছিল কারখানাটিতে। অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই ছিল যে কারখানার টিনের শেড ভেঙে পড়ে। ঘন, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। আশপাশের এলাকা থেকে মানুষজন ছুটে আসেন। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।    
অন্য দিকে জগৎবল্লভপুরের ধুপ কারখানায় সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লেগেছিল। সেখানেও মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন লাগে। এই কারখানাটি ঘন জনবসতিপূর্ণ এলাকায়। ফলে মানুষজন বেরিয়ে আসেন। আগুন নেভানোর কাজে হাত দেন। ওই কারখানায় প্রচুর পরিমাণ দাহ্য বস্তু মজুত ছিল। ফলে গোটা কারখানা অত্যন্ত দ্রুত আগুনের গ্রাসে চলে যায়। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে  হাত লাগান। তবে সেই আগুন যে এখনও নিয়ন্ত্রণে এসেছে বলা যাচ্ছে না। দিনদুয়েক আগে কলকাতার থিয়েটার রোডে একটি অভিজাত হোটেলে আগুন লাগে।

থিয়েটার রোডের হোটেলে আগুন....
খাস মহানগরে থিয়েটার রোডের ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত বাইরে নিয়ে আসা হয় আবাসিক ও কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল, শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সূত্রের খবর, হোটেলের কিচেনের পিছনে হঠাতই কালো থিকথিকে 'ধোঁয়া' দেখতে পাওয়া যায়। দ্রুত খবর যায় শেক্সপিয়র সরণি থানায়। পুলিশ আধিকারিকরা আসেন। প্রাথমিক ভাবে দমকলের ৩টি ইঞ্জিন আসে। হোটেলকর্মীদের বক্তব্য, তারা আগুনের উৎস চিহ্নিত করতে পেরেছেন। আগুন নেভানোর প্রক্রিয়াও শুরু হয়। অগ্নিকাণ্ড ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দেয় শহরের প্রাণকেন্দ্রে ওই অভিজাত হোটেলে। সরিয়ে ফেলা হয় আবাসিকদের। পাশাপাশি যাঁরা কিচেনের কর্মী রয়েছেন, তাঁদেরও সরিয়ে আনা হয়।

 

আরও পড়ুন:বুথ জ্যাম, ছাপ্পা ভোট রুখে দেবে AI ! ২৪ এর ভোটে কৃত্রিম মেধার সাহায্য নেবে নির্বাচন কমিশন

 

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget