এক্সপ্লোর

Road Accident: দুই জেলায় পথ দুর্ঘটনা, মৃত্যু তিন জনের

West Bengal: ধনেখালিতে মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড। দুর্গাপুরের নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মেরে উল্টে যায় পাথর বোঝাই লরি।

সোমনাথ মিত্র ও মনোজ বন্দ্যোপাধ্য়ায়, ধনেখালি ও দুর্গাপুর: দুই জেলায় দুর্ঘটনায় (Road Accident) ৩ জনের মৃত্যু। মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হয়। যা ঘিরে উত্তেজনা ছড়ায় হুগলির ধনেখালিতে। অন্যদিকে, দুর্গাপুরের কাঁকসায় ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মেরে উল্টে যায় পাথর বোঝাই লরি। তাতে মৃত্যু হয় ২ জনের। 

দুই জেলায় মৃত্যু তিন জনের: এদিন ধনেখালিতে মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। মৃতদেহ তুলতে পুলিশকে বাধা দেন স্থানীয়রা। সকাল ৭টা থেকে শুরু হয় পথ অবরোধ। বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। আজ ভোরে মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঞ্চাশের সাইকেল আরোহীর। ট্র্যাক্টর চালক পলাতক।

দুর্গাপুরেও দুর্ঘটনা: অন্যদিকে, দুর্গাপুরের কাঁকসায় ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মেরে উল্টে যায় পাথর বোঝাই লরি। সকাল ৮টা নাগাদ কাঁকসার বিরুডিহায় এই ঘটনা ঘটে। পাথর চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়। ২ জন আহত হন। পানাগড়ের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল লরি। দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী লেনে যান চলাচল ব্যাহত হয়। 

এর আগে গত সপ্তাহে ওভারলোডেড মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু হয়। যা ঘিরে দুর্গাপুরের কাঁকসায় ধুন্ধুমার কাণ্ড ঘটে। রাস্তায় মৃতদেহ রেখে
পুলিশ ও স্থানীয় যুব তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কর্মী ট্র্যাক্টরে করে অজয়ের বুক থেকে মাটি তুলে পাচার করা হচ্ছিল। স্থানীয়রা দাবি করেন, ওভারলোডেড গাড়ির ধাক্কায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগও তোলেন তাঁরা। পুলিশ আশ্বাস দেওয়ার পর ঘণ্টাদুয়েক পর বিক্ষোভ উঠে যায়। ওই একই দিনে হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ির ধাক্কায় ফুটপাতের ওপর উঠে পড়ে বাস। বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছিল। ঘটনায় আহত হয়েছিলেন ১০ জন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: North Bengal Storm Update: পৌঁছয়নি পানীয় জল, খাবার! বঞ্চনার অভিযোগে সরব ঝড়ে ক্ষতিগ্রস্তদের একাংশ

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget