এক্সপ্লোর

Tiger Fear: 'জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে পাশেই বাঘ..' !

Maipit and Jhargram Tiger Fear : ফের ফিরে এল বাঘের আতঙ্ক, জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল, চরম আতঙ্কে গ্রামবাসীরা

ঝাড়গ্রাম: এবার ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক। বেলপাহাড়ির বাঁশপাহাড়ির মানিয়াডির জঙ্গলে বাঘের আতঙ্ক। জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে পাশ দিয়ে চলে যায় বাঘ, দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে বাঁশপাহাড়ি রেঞ্জের বন দফতরের কর্মীরা।


Tiger Fear: 'জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে পাশেই বাঘ..' !

অপরদিকে, এদিন মৈপীঠে ফের ফিরে এল বাঘের আতঙ্ক। পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক। কিশোরীমোহনপুরে জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল
চরম আতঙ্কে গ্রামবাসীরা, এলাকায় বন দফতরের কর্মীরা। কয়েকদিন আগে মাকড়ি নদী সাঁতরে মৈপীঠে ঢুকে পড়ে বাঘ। ৮ জানুয়ারি আজমলমারির জঙ্গলে ফিরে যায় বাঘ। ৪ দিনের মধ্যেই ফের মৈপীঠে বাঘের আতঙ্ক।

জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই,  ফের বাঘের ভয়! ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এলাকায়, গ্রামে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে বাড়ির বাইরে বেরোচ্ছেন না গ্রামবাসীরা। সম্প্রতি ঝাড়গ্রাম-পুরুলিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। অন্য়দিকে, দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠেও রয়্যাল বেঙ্গল আতঙ্ক। নদীর পাড় জাল দিয়ে ঘিরে বাঘ ধরার চেষ্টা চালাচ্ছে বন দফতর। এরইমধ্য়ে এবার বাঘ নিয়েও বিতর্ক! ওড়িশা সরকারকে বলো, বাঘ উদ্ধার করে নিয়ে যেতে। মন্তব্য় মুখ্য়মন্ত্রীর।

২৯ ডিসেম্বর, বাঁকুড়া থেকে ধরা পড়ে, ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনী। সাতদিনও যায়নি।তার মধ্য়েই রাজ্য়ের পশ্চিম সীমান্তে ফের দেখা দিল বাঘের আতঙ্ক!ঝাড়খণ্ড সীমান্তের বালিডির জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গেছে বলে দাবি গ্রামবাসীদের। আতঙ্কে বাড়ির বাইরে পা রাখছেন না গ্রামবাসীরা। আর এই প্রেক্ষাপটে বাঘ নিয়ে এবার বিজেপি শাসিত ওড়িশাকে নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

মুখ্য়মন্ত্রী   মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, এই দেখুন না, একটা বাঘ ৫টা জঙ্গল পেরোলো, ৫টা জেলা ৫ দিন আতঙ্কে ছিল। স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন-বিভাগ, প্রশাসন সকলে মিলে, দিন-রাত খেটে, সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করল, ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও। আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসেছে কাল। ওড়িশা সরকারকে বলো, উদ্ধার করে নিয়ে যেতে।' 

মমতা আরও বলেন, 'তোমাদের জায়গা না থাকলে, আমাদের টাইগার রিসার্ভ সেন্টার আছে। রেসকিউ সেন্টার আছে। আমাদের বড় বনাঞ্চল আছে। আমরা রেখে দিচ্ছি।  তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্য়ে ছেড়ে দিলে। জল পেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসেছে। এটা কী হচ্ছে? আমি ওড়িশা সরকারকে দোষারোপ না করে অনুরোধ করব, আপনাদের বনদফতরের টিম পাঠান এবং আপনাদের বাঘটাকে উদ্ধার করে নিয়ে যান।' 

আরও পড়ুন, বাংলাদেশের কালীগঞ্জ উপজেলায় কালী মন্দিরে চুরি ! '১৫০ বছরে এ ধরনের ঘটনা এই প্রথম..'

বিজেপি বিধায়ক  অগ্নিমিত্রা পাল বলেন,'এরা তো সব কাগুজে বাঘ। আপনার বাঘরা তো সব বীরভূম, বিভিন্ন জায়গায় বসে আছে। আপনার কাগুজে বাঘ নিয়ে চিন্তা করার কোনও জায়গা নেই।' 

 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget