এক্সপ্লোর

Tigress Searching Operation: টোপে অরুচি, পছন্দ গৃহপালিত গবাদি পশু, এখনও দেখা নেই বাঘিনীর

Tigress Yamuna: বড়দিনে বাঘিনীর ভয়ে কাঁটা পুরুলিয়ার জঙ্গলমহল। রেডিও কলার গতিবিধি জানান দিলেও, বাঘিনীর দেখা এখনও মেলেনি। টোপ দেওয়া ছাগল ছুঁয়েও দেখছে না 'যমুনা', এদিকে ঘাড় মটকাচ্ছে জঙ্গলে যাওয়া ছাগলের।

হংসরাজ সিংহ, পুরুলিয়া : এখনও অধরা ওড়িশার সিমলিপাল থেকে পালিয়ে আসা বাঘিনী। বন দফতর সূত্রে খবর, এখনও সে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের কেশরার জঙ্গলের আশেপাশে ঘোরাফেরা করছে। ওই এলাকা সংলগ্ন রহমদা গ্রামের কাছের জঙ্গলে গবাদি পশুদের ওপর হামলা হওয়ায়, এই গ্রামের পাশের জঙ্গলে জাল পাতা হয়েছে। বেশ কিছু গবাদি পশু এখনও নিখোঁজ রয়েছে। কিছু গবাদি পশুর মৃত্যু হয়েছে। রেডিও কলার গতিবিধি জানান দিলেও, বাঘিনীর দেখা এখনও মেলেনি। অন্যদিকে, বাঘের আক্রমণেই মৃত্যু হয়েছে কি না, সে সম্পর্কে নিশ্চিত হতে মৃত গবাদি পশুর ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। চারপাশ ঘিরে দেওয়া হয়েছে জাল দিয়েছে যাতে বাঘ গ্রামে ঢুকতে না পারে। এলাকায় পাহারা দিচ্ছেন বনকর্মীদের একাধিক দল। জঙ্গলে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা।       

খাঁচার পাশ দিয়ে ঘুরলেও খাচ্ছে না টোপ। দেখা যাচ্ছে, টোপের ছাগল নয়, শিকার করেই খিদে মেটাচ্ছে বাঘিনী। টোপ দেওয়া ছাগল ছুঁয়েও দেখছে না বাঘিনী, এদিকে চড়তে চড়তে ঘাড় মটকাচ্ছে জঙ্গলে যাওয়া ছাগলের। টোপে অরুচি, পছন্দ গৃহপালিত গবাদি পশু। মৃত ছাগলের শরীরে থাবার চিহ্ন দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না এ কার কীর্তি। তবুও নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বনবিভাগ। বাঘের আতঙ্কে ভয়ে সিঁটিয়ে রয়েছেন রহমদা গ্রামের বাসিন্দারা। বড়দিনে বাঘিনীর ভয়ে কাঁটা পুরুলিয়ার জঙ্গলমহল।        

বাঘিনীক বাগে আনতে খাঁচা পাতা হয়েছে। ঘুম পাড়ানি গুলি নিয়ে তৈরি বনদফতরের ট্রানকুলাইজার টিম। কিন্তু দেখা নেই রয়্যাল বেঙ্গলের। বিগত দু'দিন ধরে মোটামুটি একই জায়গাতে রয়েছে বাঘিনী, জানিয়েছে বনদফতর। জঙ্গল সংলগ্ন পাহাড়ি এলাকাতেই ঘোরাফেরা করছে। ওখানেই পাতা রয়েছে খাঁচা। তার কাছাকাছি গেলেও ফাঁদে পা দেয়নি। রাতে গ্রামে রাখা হয়েছে পাহারাদার। গবাদি পশু বাঘে খেয়ে নিলে ক্ষতিপূরণে ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু আশপাশে রয়েছে বাঘ, তাই আতঙ্ক বাড়ছে প্রতিনিয়ত। গবাদি পশু আর জঙ্গলে চড়তে পাঠাবেন না বলেই জানিয়েছেন গ্রামবাসীরা। 

আরও পড়ুন- আরও এক জঙ্গির 'বং কানেকশন', অসম এসটিএফের জালে আনসারুল্লাহ্‌ বাংলা টিমের আরও ২ সন্দেহভাজন 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget