এক্সপ্লোর

Militant Arrest: আরও এক জঙ্গির 'বং কানেকশন', অসম এসটিএফের জালে আনসারুল্লাহ্‌ বাংলা টিমের আরও ২ সন্দেহভাজন

ABT Militant: অসম এসটিএফের হাতে ধৃত আরও ২ জঙ্গি। আনসারুল্লা বাংলা টিমের আরও ২ জঙ্গি জালে, দাবি এএনআই সূত্রের। এখনও পর্যন্ত মোট ১০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। 

আবির দত্ত, কলকাতা: আরও এক সন্দেহভাজন জঙ্গির বাংলা-কানেকশন। আনসারুল্লাহ্ বাংলা টিমের শাদ রাডি ও ABT-র প্রধান জসিমউদ্দিন রহমানির ডানহাত ফারহান ইশরাকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল ধৃত নুর ইসলাম মণ্ডলের। অসমের কোকরাঝাড়ের বাসিন্দা নুর পেশায় রাজমিস্ত্রি। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন এই জঙ্গির আনাগোনা ছিল পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ ও ফালাকাটা-সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠকও করে গেছে বছর চল্লিশের নুর ইসলাম মণ্ডল। কোথায় কোথায়, কার বা কাদের সঙ্গে নুরের যোগাযোগ হয়েছিল, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই নুর ইসলাম মণ্ডলকে অসম থেকেই গ্রেফতার করা হয়েছিল। 

অন্যদিকে, অসম এসটিএফের হাতে ধৃত আরও ২ জঙ্গি। আনসারুল্লা বাংলা টিমের আরও ২ জঙ্গি অসম এসটিএফের জালে, দাবি এএনআই সূত্রের। এর আগে বাংলা, অসম, কেরলে হানা দিয়ে ৮ এবিটি জঙ্গিকে গ্রেফতার করে অসম STF। অর্থাৎ এখনও পর্যন্ত মোট ১০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। নতুন ২ জঙ্গিকে গ্রেফতারের আগে বাংলা থেকে ২ জন, কেরল থেকে ১ জন, অসম থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। অসম এসটিএফ- এর 'অপারেশন প্রঘাত'- এর আওতায় এই এবিটি জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে। 

অসম পুলিশ সূত্রে খবর, কোকরাঝাড় থেকে আব্দুল জাহের শেখ (৩০) নামের এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছে সাব্বির মির্ধা নামের আরও এক জঙ্গি। গতকাল রাতে হানা দিয়ে এই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৪টি 'একে' সিরিজের রাইফেল, ৩৪টি তাজা গুলি- সহ আইইডি তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শোনা যাচ্ছে, ধৃত জঙ্গিদের দিয়ে বড়সড় নাশকতার ছক কষছিল বাংলাদেশের হ্যান্ডলাররা। আদতে ঠিক কী পরিকল্পনা ছিল এই জঙ্গিদের তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ। গতকাল রাতে হানা দিয়ে আব্দুল জাহের ও সাব্বির মির্ধাকে হাতেনাতে পাকড়াও করে অসম এসটিএফ। ৩৪টি স্যুইচ এবং একটি হ্যান্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে। বড়সড় বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের, অনুমান গোয়েন্দাদের। 

আরও পড়ুন- রবীন্দ্র ও দ্বিতীয় হুগলি সেতুর উপর ভারী যান চলাচলের চাপ কমাতে বিকল্প ভাবনা, রো রো ভেসেলের উদ্বোধন 

আরও পড়ুন- 'এই নপুংসক পুলিশ দরকার নেই', তৃণমূল বিধায়কের রোষের মুখে পুলিশ আধিকারিক; 'সারা মঙ্গলকোট জ্বলবে' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
Tarapith Hotel Shut: তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget