এক্সপ্লোর

Mamata Banerjee: 'সিপিএমের আমলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হত না...', একুশের আগের রাতে বিস্ফোরক মমতা

Mamata Attacks Left Front: 'গণতন্ত্রের কণ্ঠ রোধ করে তাঁরা এমনভাবে গুলি চালিয়েছিল..', একুশের আগের রাতে তৃণমূলের প্রস্তুতি মঞ্চে এসে তীব্র আক্রমণ শানালেন নেত্রী, কী বললেন মমতা ?

কলকাতা: বছর পেরোলোই ছাব্বিশের ভোট। সদ্য রাজ্য সফরে এসে দুর্গাপুরে মেগাসভা সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর এবার রাত পেরোলোই দক্ষিণে তৃণমূলের মেগা সভা। আর ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসেই উত্তরকন্যা অভিযান বিজেপির। এদিন একুশের সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে ধর্মতলায় যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি খতিয়ে দেখতে আচমকাই তৎকালীন ভোটের কারচুপির ইস্যু তুলে  বামেদের তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন, '২১ জুলাইয়ের মঞ্চে বিশিষ্টদের আত্মা ঘুরে বেড়াবে..' ! বাজে কদমতলা ঘাটে প্রতীকী পিণ্ডদান কর্মসূচি INTUC সেবাদলের

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২১ জুলাই উপলক্ষে, আমার সহকর্মীরা অনেক দূর থেকে আসছে। অনেক কষ্ট করে তাঁরা আসেন এবং থাকেন, তাঁদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসেছেন। যদিও চারিদিকে জলছাড়া এবং অতিবৃষ্টির ফলে, অনেক অঞ্চল জলপ্লাবিত। তা সত্ত্বেও প্রাণের টানে, শিকড়ের টানে এবং শহিদ স্মরণে, শহিদ তর্পণে এসেছেন।...শহিদ দিবস পাল করি তার কারণ হচ্ছে, আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়,.. আগে তো এই কারণে সত্যি মানুষে ভোট দিতে পারত না। এমনকি কলকাতায়, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, সমস্ত মাল্টিস্টোরড বিল্ডিংয়ে তালা দিয়ে রেখে দেওয়া হত। সিপিএম এর আমলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল। এবং সেই আন্দোলনকে দানা বাধতে গিয়ে সিপিএম এর কোনও ক্ষমতা ছিল না, সেদিন সেই আন্দোলন দমনের। গণতন্ত্রের কণ্ঠ রোধ করে তাঁরা এমনভাবে গুলি চালিয়েছিল, যে ১৩ জন ঘটনাস্থলেই মারা গিয়েছিল, দেড়শো জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই নো আইডি কার্ড নো ভোট। 

এদিন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তিনি লেখেন, '১৯৯৩ সালের ২১ জুলাই আমাদের ১৩ জন সহযোদ্ধা, সিপিআইএম এর পুলিশের বর্বরোচিত অত্যাচার এবং নির্মমগুলিতে, অকালে প্রাণ হারান। ওইদিন বন্দন দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ ব্যানার্জী,  অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মহম্মদ খালেক, এবং ইনু শহিদ হন। '


Mamata Banerjee: 'সিপিএমের আমলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হত না...', একুশের আগের রাতে বিস্ফোরক মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget