এক্সপ্লোর

TMC 21 July : '২১ জুলাইয়ের মঞ্চে বিশিষ্টদের আত্মা ঘুরে বেড়াবে..' ! বাজে কদমতলা ঘাটে প্রতীকী পিণ্ডদান কর্মসূচি INTUC সেবাদলের

INTUC On TMC 21 July : তৃণমূলের ২১ জুলাইয়ের আগে বিশিষ্টদের কটাক্ষ কংগ্রেসের শ্রমিক সংগঠনের, পাল্টা কী প্রতিক্রিয়া কুণালের ?

অরিত্রিক ভট্টাচার্য, প্রদ্য়োৎ সরকার, রাজীব চৌধুরী, কলকাতা: তৃণমূলের ২১ জুলাইয়ের আগে বিশিষ্টদের কটাক্ষ কংগ্রেসের শ্রমিক সংগঠনের। বাজে কদমতলা ঘাটে বিদ্বজ্জনদের প্রতীকী পিণ্ডদান কর্মসূচি INTUC সেবাদলের।

আরও পড়ুন, ২১ জুলাই কোন পথে এগোবে তৃণমূলের মিছিল ? সমস্যায় পড়লে কোন নম্বরে ফোন ? জানাল কলকাতা পুলিশ


TMC 21 July : '২১ জুলাইয়ের মঞ্চে বিশিষ্টদের আত্মা ঘুরে বেড়াবে..' ! বাজে কদমতলা ঘাটে প্রতীকী পিণ্ডদান কর্মসূচি INTUC সেবাদলের

২১ জুলাইয়ের মঞ্চে বিশিষ্টদের আত্মা ঘুরে বেড়াবে, কটাক্ষ INTUC সেবাদলের। বিশিষ্টরা মৃত, তাই পিণ্ডদান, দাবি আইটিইউসি নেতাদের । আরজি করকাণ্ড, কসবা গণধর্ষণকাণ্ড থেকে কালীগঞ্জে তামান্না খুন। একের পর এক ঘটনাতেও মৌন বিশিষ্টরা, অভিযোগ INTUC সেবাদলের। কংগ্রেস আগেই নিজের দলের পিণ্ডদান করেছে, পাল্টা খোঁচা কুণালের।

 


TMC 21 July : '২১ জুলাইয়ের মঞ্চে বিশিষ্টদের আত্মা ঘুরে বেড়াবে..' ! বাজে কদমতলা ঘাটে প্রতীকী পিণ্ডদান কর্মসূচি INTUC সেবাদলের

রাত পোহালেই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস পালন কর্মসূচি। কালই নদিয়ার পলাশিতে শহিদ দিবস পালন কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেসও। শর্তসাপেক্ষে কংগ্রেসের কর্মসূচিতে অনুমতি দিয়েছে হাইকোর্ট। আর জি কর থেকে কালীগঞ্জের তামান্নার ঘটনাকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ নিয়ে কটাক্ষ শানিয়েছে তৃণমূল।

প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেন, আগামীকাল আমরা পলাশিতে এই প্রতিবাদ সভা করছি। শহিদ দিবস পালন করছি। ২৬ এর বিধানসভা ভোটের আগে হাইভোল্টেজ ২১ জুলাই। একই দিনে রাজ্যের তিন প্রান্তে তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের তিন হেভিওয়েট নেতা নামবেন ময়দানে। তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের দিনই উত্তরকন্য়া অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই একই দিনে নদিয়ার পলাশিতে শহিদ দিবস পালনের ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী।এই কর্মসূচিতে পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। শর্তসাপেক্ষে কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। 
 
হাইকোর্টের নির্দেশ, ৮০০ জনের বেশি জমায়েত করা যাবে না।উস্কানিমূলক কোনও মন্তব্য করা যাবে না। যান চলাচলে বাধা দেওয়া যাবে না।অধীর চৌধুরী বলেন, আমরা কালকে (সোমবার) পলাশিতে অভিযান করছি, আমরা করছি তামান্না এবং অভয়ার বিচারের দাবিতে। সেখানেও আমাদের অনুমতি দেওয়া হয়নি, আমরা আদালতে গেছিলাম, আদালত থেকে আমরা আদেশ নিয়ে এসেছি। এই শহিদ দিবস পালন করছি। ১৯৯৩-এর ২১ জুলাই,মহাকরণ অভিযানের পথে পুলিশের গুলিতে প্রাণ গিয়েছিল ১৩জন যুব কংগ্রেস সমর্থকের। সেদিনের নিহতদের প্রতি রবিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। 

পাশাপাশি, কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC ও যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিক্ষোভ দেখানো হয়।পশ্চিমবঙ্গ শাখার INTUC সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডে বলেন, ১৯৯৩ সালের প্রসঙ্গ টেনে বর্তমান আইনশৃঙ্খলাকে কটাক্ষ ও বুদ্ধিজীবীদের কটাক্ষ। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, ১৯৯৩ সালের ২১ জুলাই তখন কংগ্রেস ভাগ হয়নি। তখন তৃণমূলের জন্ম হয়নি। যারা গিয়েছিলেন, তাঁরা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের স্রোতের সৈনিক। তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রীর সৈনিক। ওদের কে বারণ করেছিল। ওদের শূন্য হতে আমরা বলেছি? সব মিলিয়ে ২১ এর লড়াই ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget