এক্সপ্লোর

Purba Medinipur: পুড়ল তৃণমূলের শহিদ দিবসের মঞ্চের একাংশ, অভিযোগের তির বিজেপির দিকে

Kunal Ghosh:পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ কমিটির শহিদ দিবসের মঞ্চের একাংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল গোকুলনগরের করপল্লিতে আলাদাভাবে শহিদ দিবস পালন করে তৃণমূল ও বিজেপি।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের (purba medinipur) নন্দীগ্রামে (nandigram) ভূমি উচ্ছেদ কমিটির শহিদ দিবসের মঞ্চের একাংশ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। গতকাল গোকুলনগরের করপল্লিতে আলাদাভাবে শহিদ দিবস (shahid dibas) পালন করে তৃণমূল (TMC) ও বিজেপি। তৃণমূলের মঞ্চে হাজির ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের দুই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ও অখিল গিরি। তৃণমূলের অভিযোগ, সেই মঞ্চের একাংশ পুড়িয়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

যা জানা গেল...
গত কাল, ১০ নভেম্বর উপলক্ষ্যে শহিদ সমাবেশ হয়েছিল নন্দীগ্রামের গোকুলনগরের করপল্লিতে। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারেই আলাদা সভা করে বিজেপি ও তৃণমূল। শাসকদলের আয়োজিত সেই সভায় হাজির ছিলেন কুণাল ঘোষ, অন্য দিকে বিজেপির সভায় এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, শহিদ মঞ্চের ঠিক পাশে তৃণমূলের যে মঞ্চ বাধা ছিল তা কেউ বা কারা রাতে পুড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। জোড়াফুল শিবিরের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। বিজেপির দাবি, এর সঙ্গে তাদের কোনও যোগ নেই। এটা তাদের অন্তর্দ্বন্দ্বের ফল। ঘটনাস্থলে পৌঁছেছে নন্দীগ্রামের বিশাল পুলিশবাহিনী। বিষয়টি তারা তদন্ত করে দেখছে। উল্লেখ্য, গত কালই তৃণমূলের ওই সভায় তীব্র অশান্তির ছবিও ধরা পড়ে।

অশান্তি কেন?
নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে আয়োজিত তৃণমূলের সভায় বিশৃঙ্খলা। মঞ্চে কোন নেতা থাকবেন তা নিয়ে দলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সামনেই হাতাহাতি। শহিদ স্মরণে নীরবতা পালনের  পর বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন কুণাল। নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে এদিন একই জায়গায় দুটি আলাদা সভা করছে বিজেপি ও তৃণমূল। দুপুরে গোকুলনগরে পদযাত্রা করবেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আর সকালে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে সভা ছিল শাসকদলের। সেখানেই গণ্ডগোল। জানা যাচ্ছে, শহিদ মঞ্চে মালা দেওয়ার পর মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। মঞ্চে কোন নেতা থাকবেন, কোন নেতা বক্তব্য রাখবেন এই নিয়েই গোলমাল বলে জানা গিয়েছে। স্থানীয় নেতারা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও তাঁরা কথা শোনেননি। পরে কুণাল ঘোষ নিজেই কথা বলার আশ্বাস দেন। এর পর শহিদ স্মরণে নীরবতা পালনের পরই বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন কুণাল। 

আরও পড়ুন:চাকরিপ্রার্থীকে কামড়ে দেওয়া পুলিশকর্মী তাঁর নবান্ন অভিযানেও ছিলেন, দাবি শুভেন্দুর

 

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, লটারি প্রাপকের ১ কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ
গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, লটারি প্রাপকের ১ কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ
West Bengal News Live : দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
Weather Update : কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ ! আজ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। ৯ জেলায় জারি অ্যালার্ট
কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ ! আজ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। ৯ জেলায় জারি অ্যালার্ট
Dumdum Murder: দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা
দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget