এক্সপ্লোর

Suvendu Adhikari : তৃণমূলের ২১-র মঞ্চ এখন কাটমানির মঞ্চ, পাগলু ডান্সের মঞ্চ, আক্রমণ শুভেন্দুর

TMC Shahid Diwas : মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে ভোজালি, আগ্নেয়াস্ত্র সহ সন্দেহভাজন ব্যক্তির গ্রেফতারি নিয়ে রাজ্য প্রশাসন ও পুলিশকে নিশানা করেছেন শুভেন্দু।

কলকাতা : পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) বিপুল ব্যবধানে জয়ের পর প্রথম একুশ জুলাই। শহিদ দিবসের মঞ্চে মিলেমিশে যাচ্ছে ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকদের জয়ের আনন্দের কোলাজ। রাজ্যের সব রাস্তা যেন মোড় নিয়েছে ধর্মতলায় তৃণমূলের (TMC) সভামঞ্চের দিকে। আর সেই সময়েই একুশের সমাবেশ নিয়ে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

রাজ্যের বিরোধী দলনেতার খোঁচা, 'একুশের মঞ্চ এক কাটমানির মঞ্চ। পাগলু ডান্সের মঞ্চ। ওখানে যাওয়ার জন্য সকাল-দুপুর-রাত তিনবেলা শুধু ডিম-ভাত।' রাজ্যে পালবদলের পর্বে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ফের একবার চিটফাণ্ডকাণ্ড নিয়েও সরাসরি আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিভিন্ন চিটফাণ্ডকাণ্ডে গ্রেফতার সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা মুখ্যমন্ত্রীর ফাণ্ডে টাকা দিতেন বলেই অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি সেই টাকা ভোটে লড়ার সময় তৃণমূলের বিধায়কদের দেওয়া হত বলেই অভিযোগ বিজেপি নেতা। শুভেন্দু দাবি, উপেন বিশ্বাস ছাড়া তৃণমূলের সব বিধায়ককে ২০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। আর সেই ভিত্তিতেই মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করা উচিত বলেই দাবি তুলেছেন তিনি। রাজ্যে চিটফাণ্ড রমরমায় মেন বেনিফিসিয়ারি হিসেবে তৃণমূল সুপ্রিমোকে দাগিয়ে তাঁর গ্রেফতারিও দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

পাশাপাশি শুক্রবার একুশের সভার প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)বাড়ির চত্বরে ভোজালি, আগ্নেয়াস্ত্র সহ সন্দেহভাজন ব্যক্তির গ্রেফতারি নিয়ে রাজ্য প্রশাসন ও পুলিশকে নিশানা করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ রাজনীতি করতে ব্যস্ত। পুলিশকে ব্যবহার করা হচ্ছে ছাপ্পা মারার কাজে, ব্যালট ছেঁড়ার কাজে। আর সেই সমস্ত কাজ করতে গিয়ে নিজেদের কাজ, দায়িত্ব ভুলছে পুলিশ। অকমর্ণ্য হয়ে পড়েছে, বলেই অভিযোগ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।

ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা দেওয়াই পুলিশ প্রশাসনের কাজ। আর যে কাজে তাঁরা ব্যর্থ হচ্ছে বলেই দাবি করে কলকাতা পুলিশের কমিশনার ও কালীঘাট থানার আইসি-র সাসপেন্ড হওয়া উচিত বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

                                                       

আরও পড়ুন- রাস্তাতেই রান্নাঘর, ডিম নয়, দুপুরে মাংস-ভাতের বন্দোবস্ত, একুশের মাঝে এলাহি আয়োজন তৃণমূল কর্মী-সমর্থকদের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget