এক্সপ্লোর

TMC Shahid Diwas : রাস্তাতেই রান্নাঘর, ডিম নয়, দুপুরে মাংস-ভাতের বন্দোবস্ত, একুশের মাঝে এলাহি আয়োজন তৃণমূল কর্মী-সমর্থকদের

TMC : চেনা ডিম-ভাতের মেনুর সঙ্গে বিভিন্ন জায়গাতে মাংস-ভাত থেকে ডাল, আলু-পোস্ত, মেনুতে উঠে আসে বিভিন্ন তারতম্য। শহিদ দিবসের সঙ্গে গ্রাম বাংলা দখলের সেলিব্রেশনের কোলাজই যেন দেখা যায় বিভিন্ন জায়গায়।

উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, কলকাতা : একুশের সমাবেশ ও ডিম-ভাত, যেন গত কয়েকবছরে হয়ে গিয়েছিল সমার্থক। ২১ জুলাইয়ের সমাবেশে বিভিন্ন জেলার দূর-দূরান্ত থেকে কলকাতায় আসা ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা দুপুরের খাওয়াতে ডিমের তরকারি ও ভাত খাওয়ার দস্তুর দেখা যেত। কিন্তু দেখা মিলল বদলের ছবি। দুপুরের মেনুর জন্য মাংস-ভাতের (Chicken and Rice) এলাহি আয়োজন চলল বিভিন্ন জায়গায়। কিছু জায়গায় সঙ্গে আলু-পোস্তও। রাস্তাতেই ত্রিপল খাঁটিয়ে চলল রান্না-বান্না। 

তৃণমূলের শহিদ সমাবেশই শুধু এবার নয়, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) বিপুল ব্যবধানে জয়ের পর হচ্ছে এই সমাবেশ। তাই কি খানিক বদল মেনুতে ? একাধিক জায়গাতেই দেখা গিয়েছে, ডিম নয়, দুপুরের খাবারের মেনুতে মাংস স্থান করে নিয়েছে। বেলা যত গড়িয়েছে ততই যেন সব রাস্তা এসে মিশতে শুরু করেছে ধর্মতলায় (Esplanade)। আর সভামঞ্চের পথ ধরা তৃণমূলের কর্মী-সমর্থকরা রাস্তাতেই বানালেন রান্নাঘর। যেখানে চেনা ডিম-ভাতের মেনুর সঙ্গে বিভিন্ন জায়গাতে মাংস-ভাত থেকে ডাল, আলু-পোস্ত, মেনুতে উঠে আসে বিভিন্ন তারতম্য। শহিদ দিবসের সঙ্গে গ্রাম বাংলা দখলের সেলিব্রেশনের কোলাজই যেন দেখা যায় বিভিন্ন জায়গায়।

শুধু কলকাতাতেই নয়, বিভিন্ন জেলায় জেলায়ও দেখা গিয়েছে একই চিত্র। সাতসকালেই জড়ো হয়ে যাওয়া ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকদের অনেক জায়গাতেই সকালের খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। হলদিয়াতে যেমন সকালের খাবারে ছিল ছোলা-মুড়ি। তবে দুপুরের মেনুতে স্থান নিয়েছিল মাংস-ভাত। তবে শুধু খাওয়া-দাওয়ার ব্যবস্থাপনাই নয়, বিভিন্ন আরও আয়োজনও ছিল।

রাজ্যের একাধিক জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকদের তরফে বসানো হয়েছিল ফার্স্ট এড সেন্টার। কোথাও কর্মী-সমর্থকদের জন্য রাখার হয়েছিল জলের বন্দোবস্ত। জায়গায় জায়গায় বসানো হয়েছিল হেল্প ডেস্ক। এদিকে, ধর্মতলায় দেদার বিকোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টুপি, ব্যাজ, হাতের ব্যান্ড। আবার রকেটের কাটআউটে বিভিন্ন সরকারি প্রকল্পের নাম লিখে নিয়ে এসেছেন কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের দাবি, এগুলোই বিরোধীদের বধ করার অস্ত্র। কেউ মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাঁট দিয়ে হাজির হয়েছিলেন ধর্মতলায়।                    

আরও পড়ুন- তিনটি ভাগ ২১ জুলাইয়ের মূল মঞ্চের, বাঁ দিক ঘেষে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য রাখার পোডিয়াম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live : রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য
রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget