এক্সপ্লোর

TMC News: সব কমিটি, শাখা সংগঠন ভেঙে দিলেন মমতা, ভোটের একমাসের মধ্যেই চুরমার তৃণমূল, নতুন করে দলগঠনের ভাবনা?

TMC Dissolves All Committees: ভেঙে চুরমার তৃণমূল। সব কমিটি ভেঙে দেওয়া হল। পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনা।

কলকাতা: বিধানসভা নির্বাচনের এক মাসের মধ্যেই ভেঙে চুরমার তৃণমূল। বিদ্রোহী বিধায়কদের কাছে জোর ধাক্কা খেয়ে সব কমিটি ভেঙে দিল তারা। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা কমিটিও। জানানো হয়েছে, কাজের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে। সোশ্য়াল মি়ডিয়ায় সেই নিয়ে পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে। নতুন তৃণমূল গঠনের প্রক্রিয়া হিসেবেই বিষয়টিকে দেখছেন বিশ্লেষকরা। (TMC Dissolves All Committees)

বুধবার মাইক্রোব্লগিং সাইট X-এ তৃণমূলের তরফে সব কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হয়। লেখা হয়, 'সব দিক বিবেচনা করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সব কমিটি এবং শাখা সংগঠন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মুহূর্ত থেকে সেগুলি অবলুপ্ত হলে ধরা হবে। দলের প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কর্মপদ্ধতি পর্যালোচনা করে দেখা হবে, কাজের মূল্যায়ন হবে।  সেই মতো নতুন করে মূল দল এবং শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করবে দল এবং সেই মতো ঘোষণা হবে  যথা সময়ে। দল সংগঠনকে শক্তিশালী করতে, নতুন উদ্যোগে, সুনির্দিষ্ট লক্ষ্যে ভবিষ্যতের সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে অঙ্গীকারবদ্ধ'। (TMC News)

আরও পড়ুন: ‘নতুন’ তৃণমূল! বিরোধী দলনেতা ঋতব্রত? ৫৮ জনের সই জমা পড়ল, আরও ৬ আসবেন পরে

নতুন তৃণমূল গঠনের প্রক্রিয়া হিসেবেই এই ঘোষণাকে দেখছেন অনেকে। নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে বিদ্রোহ মাথাচাড়া দেয়। সেই সময় মমতাকে বলতে শোনা যায়, "যাঁরা যাওয়ার তাঁরা চলে যান। আমি নতুন করে তৃণমূলকে তৈরি করব।" তবে তার পরও বেশ কিছু দিন কোনও সাংগঠনিক রদবদল চোখে পড়েনি। তবে বুধবার তৃণমূলের ৫৮ জন  বিদ্রোহী বিধায়ককে নিয়ে বিধানসভায় চিঠি জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। সেখানে তাঁরা নিজেদের 'আসল' তৃণমূল বলে দাবি করেছেন। আর তার পরই সব কমিটি ভেঙে দিল মমতার তৃণমূল।

আরও পড়ুন: 'অন্নপূর্ণা যোজনা'র টাকা ঢুকল অ্যাকাউন্টে, কত সংখ্যক মহিলা পেলেন?

এদিন বিধানসভায় ঢোকার মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়করা মমতাকেই 'নেত্রী' বলে উল্লেখ করেন। এমনকি স্পিকারের কাছে জমা দেওয়া চিঠিতেও মমতার প্রতি আস্থার উল্লেখ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার প্রতি আস্থা থাকলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা প্রকাশ পেয়েছে বিদ্রোহীদের। আর  সেই কারণেই বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি। এর আগে, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছিলেন অভিষেক। মুখ্য সচেতক করতে বলা হয়েছিল ফিরহাদ হাকিমকে। এদিন বিদ্রোহীরা ঋতব্রতকে বিরোধী দলনেতা করার প্রস্তাব জমা পড়েছে। ফিরহাদের পরিবর্তে মুখ্য সচেতক করার প্রস্তাব দেওয়া হয়েছে আখরুজ্জামানকে।

তাৎপর্যপূর্ণ ভাবে এত কিছুর পর এদিনই নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকে যোগ দিতে পৌঁছন তৃণমূলের বিদ্রোহী এবং পুরনো দিনের বিধায়করা। সেই তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্য়ায়, কুণাল ঘোষ। আবার জাভেদ খান, অশোক দেব, ঋতব্রত, সন্দীপনরাও পৌঁছেছেন। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা নিয়ে প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget