এক্সপ্লোর

Annapurna Yojana News: 'অন্নপূর্ণা যোজনা'র টাকা ঢুকল অ্যাকাউন্টে, কত সংখ্যক মহিলা পেলেন?

Annapurna Yojana: আজ থেকে চালু অন্নপূর্ণা যোজনা। কাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা?

কলকাতা: আজ 'অন্নপূর্ণা যোজনা'র টাকা ঢুকn পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে। প্রতি মাসে ৩০০০ টাকা করে দিচ্ছে রাজ্যের নতুন সরকার। মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করা হয়েছে। কেউ অযোগ্য হলে, তা নিয়ে জানানো যাবে অভিযোগ। বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। আজ পশ্চিমবঙ্গের ২৮ লক্ষের ২৫ হাজারের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকল। আগামীতে যাঁরা আবেদন করবেন, ৫-৭ দিনের মধ্যে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। (Annapurna Yojana)

এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই সরাসরি টাকা ট্রান্সফারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "অন্নপূর্ণা যোজনা...এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। কারণ আমরা SIR পরবর্তী সময় দেখেছি, ভোটার তালিকা থেকে যাদের নাম স্থায়ী ভাবে বাদ গিয়েছে, এমন লক্ষ লক্ষ মানুষ বিগত সরকারের লক্ষ্মীর ভাণ্ডার-সহ কেন্দ্রের সব সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। আমরা যাঁরা সচেতন নাগরিক, আইনের অনুগত, আমরা চাইব না অভারতীয়দের অ্যাকাউন্টে সরকারের টাকা ঢুকুক। যাঁরা বিচারাধীন ছিলেন, পরবর্তীতে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের স্থায়ী ভাবে নাম বাদ যাওয়া বলে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যাঁরা ১ লক্ষ ২১ হাজার CAA-তে আবেদন করেছেন, যে ১৯০০০ সার্টিফিকেট পেয়েছেন, আরও যাঁরা CAA-তে আবেদনের উপযুক্ত, তাঁদেরও নাম বাতিলের তালিকায় ধরছি না। এর বাইরে অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স ভাঁড়িয়ে, বয়স বাড়িয়ে, মহিলাদের জন্য আর্থিক প্রকল্পকে যে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, আমাদের স্বচ্ছতামূলক প্রক্রিয়ায় তাঁরা পাচ্ছেন না, পাবেনও না, পাওয়া উচিতও নয়। " (Annapurna Yojana News)

পাশাপাশি, যাঁরা একেবারেই বেরোতে পারবেন না, অনলাইন আবেদন করতে পারবেন না, তাঁদের জন্য বাড়িতে সাহায্য়কারী পাঠিয়ে, ফর্ম ফিলআপ-এর দায়িত্ব সরকারের বলে জানান শুভেন্দু। তিনি জানিয়েছেন, আগামী তিন মাস ধরে ফর্ম ফিলআপ এবং যাচাইকরণ প্রক্রিয়া চলবে। যখন কারও আবেদন আসবে, সঙ্গে সঙ্গে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। প্রতি সাত দিন অন্তর তালিকায় সংশোধন ঘটানো হবে। সেই মতো সাংবাদিক বৈঠক করে জানানো হবে সুবিধাভোগীদের সংখ্যা। গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে আগের সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প বাতিল হয়ে যাবে। সকলে অন্তর্ভুক্ত হবেন 'অন্নপূর্ণা যোজনা'র। এর পরই, সাংবাদিক বৈঠক থেকে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। 

আরও পড়ুন: ‘নতুন’ তৃণমূল! বিরোধী দলনেতা ঋতব্রত? ৫৮ জনের সই জমা পড়ল, আরও ৬ আসবেন পরে

এদিনের বৈঠকে মুখ্যসচিব জানান, কোন মহিলারা টাকা পাচ্ছেন, তার তালিকা থাকবে। স্বচ্ছতা বজায় থাকবে গোটা প্রক্রিয়ায়। ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তর, সরকার দায়বদ্ধ, সব সরকারি পরিকল্পনা স্বচ্ছতার সঙ্গে কার্যকর করা হবে বলে জানান তিনি।  

আরও পড়ুন: কোন কৌশলে মমতা-অভিষেককে মাত দিলেন ঋতব্রতরা? জোড়াফুল চিহ্নের হাতবদল এখন সময়ের অপেক্ষা

রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, যাঁরা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছেন, আজ থেকে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগে বলা হয়েছিল ফর্ম লাগবে না। কিন্তু দেখা গিয়েছে লক্ষ লক্ষ ভুয়ো নাম ঢুকে রয়েছে। তাই ফর্ম বিলি করা হয়েছে। ব্লক অফিস, SDO অফিস, বিধায়কদের অফিস থেকেও ফর্ম দেওয়া হচ্ছে। আজ থেকে অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ৫-৭ দিনের মধ্যে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। যাঁরা এতদিন টাকা পাননি, তাঁদেরও আবেদন করতে বলেছেন অগ্নিমিত্রা। প্রতীকী পদক্ষেপ হিসেবে এদিন সাংবাদিক বৈঠকেই পাঁচজনের হাতে চেক তুলে দেওয়া হয়। রিমোট কন্ট্রোলের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় মহিলাদের অ্যাকাউন্টে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget