এক্সপ্লোর

TMC News : 'দলবিরোধী কাজ', ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল

সই জাল বিতর্কে ২ বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল

কলকাতা : বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। সই জাল বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় তথ্য সামনে আনতেই ২ বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত ২ তৃণমূল বিধায়ক। তবে তাঁদের ঠিক কোন দলবিরোধী কাজে এই পদক্ষেপ, তা স্পষ্ট করা হয়নি।

এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন। সোমবার নবান্নে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, বিধাননসভায় তৃণমূল বিধায়কদের সই জাল বিতর্কে প্রথম অভিযোগ করেছিলেন এই দুই বিধায়কই। তার  ভিত্তিতেই দায়ের হয় এফআইআর। শুরু হয় তদন্ত। মুখ্যমন্ত্রীর তৃণমূলকে নিশানা করে বলেন,  
'হারের পরেও চুরির অভ্যাস যায়নি, দলের বিধায়কদেরই সই জাল। সই জালিয়াতির কথা স্বীকার করেছেন তৃণমূলেরই ৩ বিধায়ক'
। ১৩জন তৃণমূল বিধায়কের সঙ্গে কথা হয়েছে'। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে এই কথা বলার পরই তৃণমূল এই সিদ্ধান্ত নেই। 

সন্দীপন সাহা কী বললেন

বহিষ্কারের খবর পেয়েই এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা বলেন, ' দল অনৈতিকভাবে চলবে, প্রতিবাদ করলেই শাস্তি। তার মানে দল অনৈতিকতাকেই সমর্থন করছে' দল বহিষ্কার করতেই প্রতিক্রিয়া সন্দীপন সাহার। 

সোমবারই নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূলের দুই বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতেই বিধানসভার সই জাল-কাণ্ডের তদন্ত শুরু হয়েছিল, পুলিশে এফআইআর করা হয়েছিল। এই সাংবাদিক বৈঠকরের কিছুক্ষণের মধ্যেই, তৃণমূল নেতৃত্ব তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত ইমেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেয়। বিষয়টি বিধানসভাতেও জানিয়ে দেওয়া হয়েছে। 

কুণাল ঘোষের প্রতিক্রিয়া 

অন্যদিকে, এই ঘটনার পর তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট বলেন,  'এরা কেউ নির্দল জেতেনি, এরা তৃণমূলের প্রতীকে জিতেছে। এতই যদি খারাপ দল হয়, তাহলে কেন ভোটে দাঁড়িয়েছিলেন? আজ দলটা বিরোধীপক্ষে বসছে বলে দলটা খারাপ হয়ে গেল? দলকে বলার আগে সরকারপক্ষকে বলতে গিয়ে ভাল সাজতে যাওয়া এটা ঠিক না। এতবড় বিশ্বাসঘাতকতা, এটা হতে পারে না' । ঋতব্রত কে নিশানা করে তিনি বলেন, 'বদসঙ্গে পড়েছে সন্দীপন সাহা । ঋতব্রতকে সিপিএম বহিষ্কার করে তৃণমূল বহিষ্কার করে। এদের বিশ্বাস করবেন না, ঋতব্রতর আগের ভিডিও ছাড়লে দলের নৈতিকতা বেরিয়ে যাবে' । তিনি মনে করিয়ে দেন, 'আমকা কেউ নির্দল হয়ে জিতে আসিনি, এক ৭০ বছর বয়সী মহিলার নাম-ছবি ব্যবহার করে জিতে এসেছি। '

রাজ্যে ক্ষমতার পালা বদলের পর জেলায় দেলায় বহু কাউন্সিলর পদত্যাগ করছেন। রাজ্য জুড়ে একাধিক ঘটনা , একাধিক দলীয় নেতার দলের বিরুদ্ধে মুখ খোলা, তৃণমূল অন্দরে অস্বস্তি বাড়াচ্ছিল। এরই মধ্যে এই ঘটনা নিঃসন্দেহে তৃণমূলের অস্বস্তি বাড়াবে।  

আরও পড়ুন : বিজেপি সরকারের মন্ত্রিসভায় ৩৫ নতুন মন্ত্রীর শপথ, কারা কোন দায়িত্বে? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Advertisement

ভিডিও

Baranagar Accident: সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার
Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget