এক্সপ্লোর

West Bengal Bus Free Ticket : '৩৫ টাকা লাগত, এখন এক পয়সাও লাগবে না', ফ্রি বাসসফরে উচ্ছ্বসিত মহিলারা, কীভাবে কাটতে হবে 'জিরো টিকিট? '

West Bengal Bus : ' ৩৫ টাকার টিকিট কাটতে হত, এখন লাগবে না টাকা-পয়সা ! এ তো বিশাল ব্যাপার। থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। '  

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  কথা রাখল বিজেপি সরকার। ১ জুন অর্থাৎ আজ থেকেই রাজ্য়ে সরকারি বাসে মহিলাদের যাতায়াত হয়ে গেল ফ্রি। অর্থাৎ সরকারি বাসে মহিলাদের যাতায়াত করতে কোনও টাকা লাগবে না। তবে কাটতে হবে টিকিট। কী করতে হবে, কী পদ্ধতি জেনে নিন। 

যে কোনও সরকারি বাসে, যে কোনও দূরত্বের যাত্রায় মহিলারা এই সুবিধে পাবেন। এসি বাসেও কোনও ভাড়া ছাড়াই সফর করা যাবে। যতদিন না স্মার্ট কার্ড তৈরি হচ্ছে, বাসে উঠে মহিলাদের উল্লিখিত ১২ টি নথির মধ্যে যে কোনও একটি দেখাতে হবে। এবিপি আনন্দ-র প্রতিনিধিকে এক কন্ডাকটর জানালেন, তাঁকে শুধু জানাতে হবে গন্তব্য কোথায়। সেই অনুসারে টিকিট জেনারেট হচ্ছে। ভাড়ার জায়গায় থাকছে শূন্য। একেই  জিরো-টিকিট বলা হচ্ছে। 

বাসযাত্রী মহিলারাও জানাচ্ছেন, এই ব্যবস্থায় তাঁরা খুব খুশি। এক যাত্রীর কথায়, ' যেখানে রোজ অফিস যেতে বাসে ৩৫ টাকার টিকিট কাটতে হত, এখন লাগবে না টাকা-পয়সা ! এ তো বিশাল ব্যাপার। থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। '  

এক নজরে পুরো ব্যবস্থা 

বিষয় বিস্তারিত তথ্য
পরিষেবা শুরু ১ জুন থেকে
কারা সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের মহিলা যাত্রীরা
কোন বাসে প্রযোজ্য সরকারি বাসে
ভাড়া লাগবে? না, সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত
বর্তমানে কীভাবে পরিষেবা মিলবে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ‘জিরো ভ্যালু টিকিট’ সংগ্রহ করতে হবে
ভবিষ্যতে কী চালু হবে ডিজিটাল স্মার্ট কার্ড ব্যবস্থা
বাসে কী করতে হবে কন্ডাক্টরকে পরিচয়পত্র দেখাতে হবে
কী ধরনের টিকিট দেওয়া হবে ‘জিরো ভ্যালু টিকিট’
পরিচয় যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য নথি সরকার অনুমোদিত ১২ ধরনের পরিচয়পত্র
স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত ব্যবস্থা পরিচয়পত্র দেখিয়ে ফ্রি টিকিট পাওয়া যাবে

 

  যে কাগজ দেখালেই বাসে ফ্রি যাত্রা মিলবে
আধার কার্ড
ভোটার কার্ড
১০০ দিনের কাজের জব কার্ড
আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড
ড্রাইভিং লাইসেন্স
প্যান কার্ড
পাসপোর্ট
পেনশন সংক্রান্ত নথি
সরকারি কর্মীদের পরিচয়পত্র
১০ স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র
১১ রাজ্য সরকারের অন্য কোনও বৈধ পরিচয়পত্র


এই বিষয়ে সকালেই একটি সোশ্যাল-পোস্ট করেছে রাজ্য বিজেপি। তাতে লেখা হয়েছে, 'আজ বাংলার নারী ক্ষমতায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী-এর দূরদৃষ্টি দ্বারা পরিচালিত।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি সরাসরি পূরণ করতে , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার ১লা জুন থেকে সমস্ত রাজ্য পরিচালিত বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করতে পেরে গর্বিত। আমাদের মা ও কন্যাদের সুরক্ষা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একটি নিরাপদ, সমৃদ্ধ এবং আত্মনির্ভর সোনার বাংলা পুনর্গঠনের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget