এক্সপ্লোর

Suvendu Adhikari: 'রাজ্যজুড়ে চাকরি লুঠ করেছে TMC সরকার', দাবি শুভেন্দুর

Suvendu Attacks TMC: মূলত লোকসভা ভোটের আগে রাজ্যজুড়ে একের পর এক দুর্নীতিতে শ্রীঘরে শাসকদলের হেভিওয়েটরা। এদিন মেখলিগঞ্জের সভা থেকে গর্জে উঠলেন শুভেন্দু, কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা: সদ্য কয়েকদিন আগেই, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিজেপিকে নিশানা করে বলেছিলেন, 'ওরা সবচেয়ে বড় চোর।' আর এদিন মেখলিগঞ্জের সভা থেকে পাল্টা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, 'সর্বস্তরে চুরি করেছে তৃণমূল।'

মূলত লোকসভা ভোটের আগে রাজ্যজুড়ে একের পর এক দুর্নীতিতে শ্রীঘরে শাসকদলের হেভিওয়েটরা। এরমধ্যে অন্যতম নিয়োগ দুর্নীতি। পাশাপাশি রেশন দুর্নীতি, আবাস দুর্নীতি-সহ একাধিক মামলায় সক্রিয় তদন্তে রয়েছে কেন্দ্রীয় সংস্থা। এহেনও পরিস্থিতিতে বিরোধী দলনেতা বললেন, '১০০ দিনের কাজ থেকে আবাস, বাংলায় সবক্ষেত্রে দুর্নীতি। আবাসের টাকা লুঠ করেছে তৃণমূল, সব হিসেব হবে। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, হুঙ্কার শুভেন্দুর। শুভেন্দুর দাবি, উত্তরবঙ্গকে ঘৃণা করেন মমতা, রাজ্যের বঞ্চনার শিকার উত্তরবঙ্গ।পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে তৃণমূল সরকার। রাজ্যজুড়ে চাকরি লুঠ করেছে তৃণমূল সরকার।'

গতকয়েকদিন আগেই, তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, 'আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে, চোর-চোর-চোর। ওরা সবথেকে বড় চোর। লোকে বলছে অলি-গলিমে সোর হ্যায়, বিজেপি-কা সব চোর হ্যায়। বড় বড় ডাকাত, বড় বড় গুন্ডা, বড়বড় ক্রিমিন্যাল এজেন্সিদের প্রোটেকশনে আছে।এজেন্সিরা আজ বাঁচাচ্ছে। ওদের বাড়িগুলিতে অভিযান চালালে দেখবেন, তৃণমূল কংগ্রেস যা করেছে... বলে একটু থামেন। তারপর নিজের হাত তুলে বলেন, দেখুন আমার ৫ টা আঙুলের মধ্যে একটা আঙুল আমার কেটে যেতে পারে।  একটা ছোট্ট ঘটনার জন্য নিশ্চয়ই সবাই খারাপ নয়।আজ পর্যন্ত কেউ যদি আমায় বলেন, আমি চা খেয়ে পয়সা দিইনি, আমি ছেড়ে দেব। আমি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছি, এক পয়সাও মায়না নিই না। '

আরও পড়ুন, 'এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই', অভিষেকের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে, শাসক ও বিরোধীদল, প্রত্যেকেই প্রত্যেকের বিরুদ্ধে চোর অপবাদ দেওয়া ক্রমশ বাড়িয়ে তুলেছে। শুভেন্দু-সুকান্তরা যখন 'চোর ধরো, জেল ভরো' স্লোগানে ব্যস্ত, ঠিক তখনই কেন শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না ? কেন বিরোধী দলনেতার বাড়িতে হানা দিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ? 'বার্ণল নিয়ে বসুন', বলে সোশ্যালে ভিডিও পোস্ট করেও তোপ দাগতে দেখা গিয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে। তবে শুধু বিজেপিকেই নয়, তৎকালীন বামফ্রণ্ট সরকারকেও 'চিরকুটে চাকরি' বলে নিশানা করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget