এক্সপ্লোর

Kunal Ghosh: দম্পতিকে টাকা ফেরাচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা, কটাক্ষ করে পোস্ট কুণালের, সামনে এল কোন অভিযোগ

BJP News: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, 'বিজেপি জমানায় টাকার খেলার ভিডিও। বিজেপির যুবনেতা টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন? নিয়েছিলেন কেন?'

কলকাতা : তোলাবাজি নিয়ে বারবার বার্তা দিচ্ছে বিজেপির রাজ্য় নেতৃত্ব। এই আবহেই, একটি ভিডিও পোস্ট করেছেন কুণাল ঘোষ। যেখানে দেখা যাচ্ছে, এক দম্পতিকে টাকা ফেরত দিচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা। যা নিয়ে রীতিমতো পড়ে গেছে শোরগোল। দিকে দিকে তোলাবাজির অভিযোগে জর্জরিত বিজেপির নেতা-কর্মীদের একাংশ। বারবার বার্তা দিচ্ছে বিজেপির রাজ্য় নেতৃত্ব-প্রশাসন। কিন্তু কাজ কি আদৌ হচ্ছে? এই আবহেই, এই ভিডিও পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সেখানে দেখা যাচ্ছে, এক দম্পতিকে টাকা ফেরত দিচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা। 

এই ভিডিও পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, বিজেপি জমানায় টাকার খেলার ভিডিও। বিজেপির যুবনেতা টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন? নিয়েছিলেন কেন? গৃহকর্তা দিব্যেন্দু পালকে পাঁচ লক্ষ ফেরত দিচ্ছেন যুবনেতা অয়ন পাল। সূত্রের খবর, ভাড়াটে তোলার নাম করে টাকা নেওয়া হয়। জানাজানি হতে বিজেপিরই যুব মোর্চার আরেক নেতা টাকা ফেরত করিয়ে ঝামেলা এড়ানোর উদ্যোগ নেন। তারপর এই মিষ্টি করে টাকা ফেরতের দৃশ্য। আরও কিছু ঘটনা আছে নেপথ্যে। বিজেপির লোকেদের কীর্তি। বিজেপি সূত্রেই ভিডিও পেয়েছি, যাঁরা রেকর্ড করেছিলেন। সত্যতা যাচাই সম্ভব হয়নি। ভিডিও ভুল হলে জানাবেন। এডিট বা ডিলিট, যেটা দরকার, করে দেব। এলাকা: যাদবপুর। যে টাকা নিয়েছিল, ফেরত দিচ্ছে, মাননীয়া বিধায়ক তাকে চেনেন কি? 

'বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ দিয়ে লুঠ করবে', আসন্ন পুরভোট নিয়ে কী বলছেন কল্যাণ ? 

শর্বরী বলেছেন, 'যেহেতু রাজ্যের লিগাল সেলের ছেলেটি আমার বিধানসভায় থাকে, সে যখন সামনে আছে, আমি বললাম বাবা তুই দেখে নে। এটা আইনের বিষয়। রাজ্যের যুব মোর্চার একজন সদস্য হিসাবে অয়ন টাকা ফেরত দিয়েছেন। রাজ্যের একজন লিগাল সেলের একটি ছেলে আমার বিধানসভায় থাকলে, ডেফিনেটলি সেও আমায় চিনবে, আমিও তাঁকে চিনব।' দিব্যেন্দু পালের নামের যে ব্যক্তি ৫ লক্ষ টাকা দিয়েছিলেন এবং এখন ফেরত পেয়েছেন তিনি বলেছেন, ২০ অগস্ট অয়ন পাল টাকা ফেরত দিয়েছেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন দীপ বিশ্বাস। এই দীপ বিশ্বাসও বলেছেন, 'এ ধরনের ঘটনা দল কোনোভাবেই সমর্থন করে না দলের নির্দেশে আমি গিয়ে কাজ করেছি।' 

এই ভিডিওতে যাকে টাকা ফেরত দিতে দেখা যাচ্ছে, তিনি যাদবপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সম্পাদক অয়ন পাল। আর যিনি এই টাকা ফেরত দিতে মধ্যস্থতা করছেন, তিনি যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি দীপ বিশ্বাস। সোশাল মিডিয়ায় কুণাল ঘোষ বেশ করেকটি ছবিও পোস্ট করেছেন। সেখানে যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে অয়ন পালকে। এই অয়ন পাল বিজেপি লিগাল সেলেরও সদস্য। বিজেপি যুব মোর্চার নেতা, যাকে এই ভিডিওতে টাকা ফেরত দিতে দেখা যাচ্ছে সেই অয়ন পালকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। বাড়িওয়ালা-ভাড়াটে দ্বন্দ্বের জল গড়িয়েছে পাটুলি থানা পর্যন্ত। সেখানে ভাড়াটের তরফে দায়ের করা হয়েছে অভিযোগ। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
Advertisement

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget