এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' কর্মসূচিতে কী ঘোষণা তৃণমূলের ? '১০ লক্ষ মানুষের..' ! শুরু মেগা ক্যাম্প

Abhishek Banerjee Sevashray Scheme: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' কর্মসূচি নিয়ে কী বার্তা ?

কলকাতা:  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়' কর্মসূচিতে নতুন মাইলস্টোন ঘোষণা করল তৃণমূল। শাসকশিবির সূত্রে খবর, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের স্বাস্থ্য কর্মসূচি ১০ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই শেষ হয়েছে 'সেবাশ্রয়' কর্মসূচি। রবিবার থেকে শুরু হয়েছে মেগা ক্যাম্প। আরও ৪দিন চলবে এই মেগা ক্যাম্প। তৃণমূল সূত্রে খবর, রবিবার প্রায় ৩৫ হাজার সাধারণ মানুষ 'সেবাশ্রয়'-এর পরিষেবা পেতে নাম নথিভুক্ত করেছেন। প্রসঙ্গত, ‘পোস্টে’ অভিষেকের 'প্রত্য়াবর্তন' !কোনও পোস্টে লেখা, অভিষেককে মানুন। ED, CBI-এর ভয়ে গদ্দার , শুভেন্দুর সঙ্গে লুকায়িত সম্পর্ক ছাড়ুন...! কোথাও আবার লেখা হয়েছে,আগামীকে মানতে হল। কেউ লিখেছেন, আগামীকে মানতে হবে অধিনায়ক অভিষেক ব্য়ানার্জি জিন্দাবাদ। শনিবার ভুতূড়ে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে, কার্যত ছাব্বিশের লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা।আর এরপর থেকেই সোশাল মিডিয়াজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। 

কেউ লিখছেন, আজকে যা বুঝলাম আগামীকে মানতেই হবে আগামী তৈরি!এন্ট্রিটা কেমন হল নামটা মনে রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি পোস্ট করে লিখেছেন, পোলা তো নয় আগুনের গোলা। কেউ লিখেছেন, ওদের বলে দিও, ফ্যাম আগেই বলেছিল 'আগামীকে মানতে হবে'জয়তু অধিনায়ক। বহিষ্কৃত তৃণমূল নেতা ও ওয়েবকুপার প্রাক্তন সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল লিখেছেন, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস আইটি সেল প্রধান বলেন  দেবাংশু ভট্টাচার্য বলেন, তৃণমূলের নবীণ প্রজন্মের মুখে যখন একথা, তখন প্রবীনরা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কৃতিত্ব স্বীকার করেও বলছেন, শেষকথা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই। তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী  ফিরহাদ হাকিম বলেন,'মানা আর অমানার ব্যাপার নয়। সবাইকে নিয়ে আমরা চলছি। সবাই একসাথে রয়েছি। কারণ সবার মাথার উপরে মমতাদি আছে। অভিষেকের সেনা মানেই তো তৃণমূলের সেনা। কারণ মমতাদির এবং অভিষেক তারা তো তৃণমূলই। 

আরও পড়ুন, "...ঠ্যাং ভেঙে দেব", নতুন হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীকে

তৃণমূল সূত্রে খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে 'আমাদের সবার নেতা' বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য় সভাপতি সুব্রত বক্সী।তৃণমূল নেতা  ঋজু দত্ত বলেন, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আমাদের দলের সেনাপতি। অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের মিটিং মিছিল জনসভা করার দরকার নেই এটা বোঝানোর জন্য যে সংগঠনের দায়িত্ব তাঁর কাঁধে আছে। তিনি পিছন থেকে পুরোটাই দেখছিলেন। যখন ২৭ ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভূতুড়ে ভোটারের যে লিস্ট প্রকাশ করেছিল আপনাদের কী মনে হয় তার পিছনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বা আই প্যাকের অবদান নেই? বিরাট অবদান আছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গে শুরু আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস
Bardhaman News: সুখবর ! কমবে বর্ধমানের সঙ্গে দূরত্ব, মেমারি ও রসুলপুর রেলগেটে উড়ালপুল তৈরিতে উদ্যোগী সরকার
সুখবর ! কমবে বর্ধমানের সঙ্গে দূরত্ব, মেমারি ও রসুলপুর রেলগেটে উড়ালপুল তৈরিতে উদ্যোগী সরকার
Bengal Olympic Association: পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই বাবুন, পাঠানো হল চিঠি, কার্তিকের 'দখলমুক্ত' হরিশ পার্কের ক্লাব
Bengal Olympic Association: পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই বাবুন, পাঠানো হল চিঠি, কার্তিকের 'দখলমুক্ত' হরিশ পার্কের ক্লাব
Agnimitra Paul: পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন’ সরকার, এই কাজ করলেই দিতে হবে জরিমানা…হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা
পশ্চিমবঙ্গে ‘ডাবল ইঞ্জিন’ সরকার, এই কাজ করলেই দিতে হবে জরিমানা…হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget