এক্সপ্লোর

Suvendu Adhikari: "...ঠ্যাং ভেঙে দেব", নতুন হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীকে

TMC Humayun Chowdhury Attacks Suvendu Adhikari : 'দলের থেকে জাতিসত্তা আগে..', এক হুমায়ুন অবস্থানে অনড়, তার মধ্যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের আরেক হুমায়ুন

রাজীব চৌধুরী, সমীরণ পাল ও দীপক ঘোষ, কলকাতা: এক হুমায়ুন অবস্থানে অনড়। তার মধ্যেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের আরেক হুমায়ুন। দলের থেকে জাতিসত্তা আগে। আগেই জানিয়ে দিয়েছিলেন হুমায়ুন কবীর। তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবারও নিজের অবস্থানে অনড় রইলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।  

ভরতপুর তৃণমূল কংগ্রেস বিধায়ক  হুমায়ুন কবীর বলেন, 'ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মুসলিমের সংখ্যা আর বাংলায় মুসলিমের সংখ্যা, আধারে আধারে চলে গিয়েছে ৩৬-৩৭ পারসেন্ট। সেই লোককে তুমি চ্যালেঞ্জ করবে, যে জেলায় ৭২ শতাংশ মুসলিম বসবাস করে সেই মুসলিমদের অ্যাটাক করে আবার এখানে রাতের অন্ধকারে কার্তিক মহারাজের কাছে এসে খাবার খাবে আর মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, এটা তোমাকে আর হতে দেব না।' 

 বিধানসভা ভোটের বছরখানেক আগে থেকেই জাত-পাত-ধর্ম নিয়ে ক্রমশ তেতে উঠছে বঙ্গ রাজনীতি। শুভেন্দু অধিকারীর চ‍্যাংদোলা বনাম হুমায়ুন কবীরের ঠুসো ঘিরে এখনও তরজার পারদ সপ্তমে। সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেন, 'ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব।' এরপরেই হুমায়ুন কবীরকে পাল্টা বলতে শোনা যায়, 'সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। '

 এই প্রেক্ষাপটে এবার ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন দেগঙ্গার তৃণমূল নেতা ও চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী।  দেগঙ্গা তৃণমূল নেতা হুমায়ুন রেজা বলেন,'আমিও একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে বলি, শুভেন্দু অধিকারী তোমার কতদম আছে, হাড়োয়া বিধানসভা মুসলিম অধ্যুষিত বিধানসভা। এখানে এসে তুমি বলে দেখাও মুসলিমদেরকে ছুড়ে রাস্তায় ফেলে দেব, আমরা কিন্তু তোমার ঠ্যাং ভেঙে তোমাকে ওই মেদিনীপুরের শান্তিকুঞ্জে তোমাকে পাঠিয়ে দেব।'

 শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান বাদ দিয়ে বঙ্গ রাজনীতিতে এখন শুধুই ধর্মের কথা! শাসানি, আর হুঙ্কার-হুঁশিয়ারি! পুরমন্ত্রী ও তৃণমূল নেতা  ফিরহাদ হাকিম বলেন, বিজেপির উস্কানিতে যাতে কেউ পা না দেয় সেটা দেখতে হবে। আমি আজকে কিছু বললাম টিভিতে দেখা গেল উস্কানিতে পা দিয়ে দিলাম সেটা হয় না। ডিভিশন দিয়ে হবে না। সব ধর্মের মানুষকে নিয়ে ইনক্লিউশন পলিটিক্স করতে হবে সেটাই বাংলা সংস্কৃতি। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য নিয়ে ইতিমধ্যে উত্তর দিনাজপুরের চাকুলিয়া ও বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।

আরও পড়ুন, সন্ধ্যা রাতে আচমকাই ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি বাঁকুড়া ও হুগলিতে ! স্বস্তি কলকাতাতেও.. 

১৩ মার্চ আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ করেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। কিন্তু তার দাবি, এ নিয়ে পুলিশ এখনও FIR দায়ের করেনি। কংগ্রেস নেতা  সুমন রায়চৌধুরী বলেন, 'নবান্ন থেকে কী এখনও নির্দেশ পাননি, তাই FIR করা যায়নি? মুখ্যমন্ত্রীই কি বিভাজনের রাজনীতি করতে চাইছেন। তাইজন্য বিরোধী দলনেতাকে ছেড়ে রেখেছেন...।' অন্যদিকে, শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীরের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা ও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় থানায় এবিষয়ে তাঁর সঙ্গে কথা বলে পুলিশ। শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীরকে গ্রেফতারের দাবিতে রবিবার যদুবাবুর বাজার থেকে মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। দায়ের করা হয় লিখিত অভিযোগ। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget