এক্সপ্লোর

TMC News: আবাসে কাটমানি! ফুঁসছে গ্রামবাসী, তৃণমূল নেতাকে জুতোপেটা-গণধোলাই

Patharpratima: পাথরপ্রতিমায় অভিযুক্ত তৃণমূল নেতাকে একটি দোকান থেকে ধরে টেনে বের করেন উত্তেজিত জনতা। স্থানীয় বাসিন্দাদের বহুদিনের জমে থাকা ক্ষোভ বেরিয়ে আসতে থাকে।

গৌতম মণ্ডল, পাথরপ্রতিমা: আবাস যোজনায় (Awas Yojana) মিলবে ঘর-বাড়ি, সঙ্গে থাকবে নানা সরকারি প্রকল্পের সুবিধা উপভোগ করার সুযোগ --- এমন প্রতিশ্রুতি দিয়েই এক তৃণমূল নেতা গ্রামবাসীদের থেকে নিয়েছিলেন কাটমানি। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা (Patharpratima) ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতে। গ্রামবাসীরা অনেক আশা নিয়ে সেই নেতাকে টাকা দিয়েছিলেন। কিন্তু কোনওরকম লাভ হয়নি। সময় যত এগোতে থাকে, গ্রামবাসীদের ধৈর্যের বাধ ভাঙতে থাকে। কাটমানি ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে পাথরপ্রতিমায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ জনতা জুতোপেটা ও গণধোলাই করেন অভিযুক্ত তৃণমূল (TMC) নেতাকে। 

গ্রামবাসীদের মূল অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা অনন্ত হালদারের দিকে। পাথরপ্রতিমায় অভিযুক্ত তৃণমূল নেতা অনন্ত হালদারকে একটি দোকান থেকে ধরে টেনে বের করেন উত্তেজিত জনতা। স্থানীয় বাসিন্দাদের বহুদিনের জমে থাকা ক্ষোভ বেরিয়ে আসতে থাকে। এরপর তৃণমূলের অঞ্চল সভাপতি সুশান্ত দাস, উপপ্রধান ও অন্যান্য সদস্যদের ওপরও বিক্ষুব্ধ জনতার একাংশ চড়াও হয়। গণধোলাইয়ের পাশাপাশি তৃণমূল নেতাকে জুতোপেটাও করেন গ্রামবাসীরা। এই গণধোলাইয়ের ফলে সুশান্ত দাস আহত হন বলে অভিযোগ উঠেছে। 

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় ঢোলাহাট থানার পুলিশ। ক্ষোভে ফেটে পড়া গ্রামবাসীদের হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তবে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রামবাসীদের রোষের কবল থেকে বের করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। এই ঘটনার ফলে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তৃণমূল জমানার অবসানের পর পশ্চিমবঙ্গ দেখছে পরিবর্তন। দুর্নীতি, তোলাবাজি, কাটমানির অভিযোগ ওঠা তৃণমূল নেতাদের বিরুদ্ধে সক্রিয় হয়েছে বিজেপি সরকার। রাজ্যে পালাবদলের পর জেলায় জেলায় বহু তৃণমূল নেতাদের কাটমানির টাকা ফেরত দেওয়ার খবর বার বার প্রকাশ্যে এসেছে। কখনও কখন তাঁদের অনেকে আবার স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখেও পড়েছেন। এখানেই শেষ নয়, সাধারণ মানুষের ক্ষোভ এতটাই বেড়ে গিয়েছে যে, মাঝে মাঝে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিমও ছুড়ছেন অনেকে। 

অন্যদিকে, একইদিনে তৃণমূলের ৬ নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে। হুগলি জেলার ধনিয়াখালিতে বিজেপি নেতার বাড়িতে ঢুকে ভাঙচুর আগুন লগিয়ে দেওয়া, আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো এবং টাকা-পয়সা লুঠ সহ একাধিক ঘটনার অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তৃণমূলের ৬ জন নেতা ও কর্মীকে।

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget