TMC Leader To Samik Bhattacharjee: শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না তৃণমূল নেতার, 'ডিম থেকে বাঁচান' কাতর আর্জি
গতকাল চুঁচুড়ায় কোর কমিটির বৈঠকে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি। বৈঠক শেষে শমীক ভট্টাচার্য বেরোতেই পা জড়িয়ে কান্না তৃণমূল নেতার

কলকাতা: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতির পা জড়িয়ে কান্না তৃণমূল নেতার। শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না বাঁশবেড়িয়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাসের। ১০ লক্ষ টাকা না দিলে পচা ডিম ছোড়া হবে, হুমকি দিয়েছেন বিজেপি কর্মী। টাকা না দিলে হাফপ্যান্ট পরিয়ে ঘোরানোরও হুমকি, দাবি তৃণমূল নেতার।
গতকাল চুঁচুড়ায় কোর কমিটির বৈঠকে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি। বৈঠক শেষে শমীক ভট্টাচার্য বেরোতেই পা জড়িয়ে কান্না তৃণমূল নেতার। ঘটনার পর বিজেপি কর্মীরা কেশব দাসকে সরিয়ে নিয়ে যায় । টাকা চাওয়ার অভিযোগ বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে । দেবজিৎ সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি । তৃণমূলের কারও কথায় বিশ্বাস করা যায় না, মন্তব্য বিজেপি বিধায়কের । বিজেপির কেউ টাকা দাবি করলে দল ব্যবস্থা নেবে, আশ্বাস বিজেপি বিধায়কের।
Before You Go
Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda





















