এক্সপ্লোর

Kunal Ghosh: ‘শুভেন্দুকে বার বার রক্ষাকবচ দিয়ে বেপরোয়া করে তুলছেন আপনারাই’, আদালতকে নিশানা কুণালের

Calcutta High Court: সম্প্রতি বিচারপতিকে নিয়ে একাধিক পোস্টার ঝোলানো হয়। তাতে বিরোধী দলনেতা শুভেন্দুকে নিয়ে আদালত পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করা হয়।

কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) এজলাসের বাইরে বিক্ষোভ, তাঁর বাড়ির বাইরে পোস্টার, গত কয়েক দিনে একের পর এক ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। সেই আবহেই বিচারপতি মান্থা এবং কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বার বার অনৈতিক কাজকর্ম সত্ত্বেও কেন আদালত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করছে না, কেন বার বার তাঁকে রক্ষাকবচ দিয়ে বলীয়ান করা হচ্ছে, প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। 

কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ

সম্প্রতি বিচারপতিকে নিয়ে একাধিক পোস্টার ঝোলানো হয়। তাতে বিরোধী দলনেতা শুভেন্দুকে নিয়ে আদালত পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করা হয়। সেই আবহেই মুখ খুললেন কুণাল। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি অনুরোধ করব, বিচারপতি রাজাশেখর মান্থাকে, আপনি একের পর এক রক্ষাকবচ দিয়ে ওঁকে বেপরোয়া করে তুলেছেন, এই ধরনের অনৈতিক কাজকর্ম করার জন্য। আপনি সুয়োমোটো ব্যবস্থা নেবেন না কেন? এক জন দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দু-মুসলমান করবেন, সম্প্রীতি নষ্ট করবে, বিদ্বেষপূর্ণ ভাষণ দেবে, আপনার রক্ষাকবচে নিজেকে সে বলীয়ান ভাবছে। এটা সংবিধানের বিরোধী...আপনি যে বিচারে শুভেন্দুকে রক্ষাকবচ দিয়ে যাচ্ছেন, তাহলে আপনার চেয়ার থেকেই এটা দোষ হিসেবে বিবেচনা করে কেন সুয়োমোটো ব্যবস্থা নেওয়া হবে না?"

আরও পড়ুন: Firhad Hakim: রাজ্যের মন্ত্রী, শহরের মেয়র, হাওয়াই মিঠাই বানানোতেও হাতযশ ফিরহাদের

সম্প্রতি হাওড়ার একটি কর্মসূচিতে গিয়ে শুভেন্দু যে বক্তৃতা করেছিলেন, তা নিয়েও এ দিন মুখ খোলেন কুণাল। তিনি বলেন, "এই ভেজাল হিন্দু কেউ বিশ্বাস করে না। কয়েক দিন আগে বন্দে ভারতের উদ্বোধন করতে গিয়ে, 'জয় শ্রীরাম' শব্দ শুনে যে অঙ্গভঙ্গি করেছেন উনি, যে আচরণ করেছেন, আর আমাদের দেবতা রামচন্দ্রকে যিনি প্রকাশ্যে অন এয়ার অপমান করেন, তিনি কখনও প্রকৃত হিন্দু হতে পারেন না। অর্থাৎ গঙ্গা আরতি
করুন বা গঙ্গায় ঝাঁপ দিন, হিন্দু ভোট আপনার কপালে নেই।"

কুণালের মন্তব্য নিয়ে যদি সুর চড়াতে দেরি করেননি বিরোধীরা

কুণালের মন্তব্য নিয়ে যদি সুর চড়াতে দেরি করেননি বিরোধীরা। রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আদালত নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমাদের নেই। কুণাল বাবুর আছে। ও জেল খাটা মানুষ। ওর অনেক গুণ আমাদের অত গুণ নেই।" সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যও বলেন, "কুণাল ঘোষ যখন গ্রেফতার হয়েছিলেন, সেই সময় সকাল বিকেল বলতেন মমতাও জড়িত, উনি সব জানেন। আর এখন এ সব বলছেন।" আইনজীবীদের মধ্যেও কুণালের এই মন্তব্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget