এক্সপ্লোর

Firhad Hakim: রাজ্যের মন্ত্রী, শহরের মেয়র, হাওয়াই মিঠাই বানানোতেও হাতযশ ফিরহাদের

Firhad Hakim Makes Candy Floss: ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী নেটমাধ্যমে যথেষ্ট সক্রিয়। মেয়ের সঙ্গে নানা ভিডিও-ও আপলোড করে থাকেন তিনি।

কলকাতা: রাজ্যের মন্ত্রী তিনি। পাশাপাশি শহর কলকাতার মেয়রও। শহরে খুঁটিনাটি নানাবিধ কাজ সামলাতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সভা-সমিতিতে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কিন্তু এত ব্যস্ততা সত্ত্বেও দিনের শেষে যখন বাড়ি ফেরেন, তখন অন্য মানুষ ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মেয়ে প্রিয়দর্শিনী হাকিমই (Priyadarshini Hakim) তাঁর সেই রূপ সামনে আনলেন, যেখানে মন্ত্রী-মেয়র কিছুই নন তিনি, একরত্তি নাতনির দাদু শুধু। 

দিনের শেষে বাড়ি ফিরে অন্য মানুষ ফিরহাদ হাকিম

ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী নেটমাধ্যমে যথেষ্ট সক্রিয়। মেয়ের সঙ্গে নানা ভিডিও-ও আপলোড করে থাকেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে বাবার একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে বাড়ির রান্নাঘরে দেখা গেল ফিরহাদকে। হাতা-খুন্তি নেড়ে রান্না নয়, নাতনির আবদার মেটাতে হাতেগরমে তৈরি করে খাওয়ালেন হাওয়া মিঠাই। 

প্রিয়দর্শিনী যে ভিডিও পোস্ট করেছেন, তাতে শীতের কলকাতার আমেজই ধরা পড়েছে। নীল সোয়েটার গায়ে চাপিয়ে রান্নাঘরে রয়েছেন ফিরহাদ। সামনে রাখা গোলাপি রংয়ের যন্ত্র। দেখা গিয়েছে, হালকা হাতে লম্বা কাঠিতে কায়দা করে ঘুরিয়ে চলেছেন ফিরহাদ। আর প্রতিটি পাকে কাঠিতে জড়িয়ে যাচ্ছে হাওয়াই মিঠাই। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyadarshini Hakim (@priyadarshini_hakim)

আরও পড়ুন: Saumitra Khan: মাতৃবিয়োগের পরও দেশসেবায় ব্রতী, মোদিরূপে ধরাধামে ফিরেছেন বিবেকানন্দ, সৌমিত্রের মন্তব্যে বিতর্ক

রীতিমতো মনোসংযোগ করে হাওয়াই মিঠাই বানাতে দেখা গিয়েছে ফিরহাদ। তবে পাশ থেকে পরামর্শ-টিপ্পনির কমতি ছিল না। দাদু শুধু একা একা কাজ করছেন, তাকে হাত দিতে দিচ্ছেন না, মিঠে সুর ওজর-আপত্তি জানাচ্ছিল ফিরহাদের একরত্তি নাতনি। মাঝে মাঝে দাদুর হাতে হাত রাখার চেষ্টাও চালাচ্ছিল সে। 

নাতনির আবদারে হাওয়াই মিঠাই বানালেন ফিরহাদ!

ভিডিও-টি পোস্ট করে ইনস্টাগ্রামে প্রিয়দর্শিনী লেখেন, 'আপনাদের সকলের সামনে হাজির ফিরহাদ হাকিম, না কলকাতার মেয়র নন, বাংলার নগরোন্নয়ন এবং পুর মন্ত্রী ফিরহাদ হাকিম তো ননই। বরং নতুন অবতারে, 'ক্যান্ডি' নানু হিসেবে হাজির ফিরহাদ হাকিম'। হাওয়াই মিঠাই তৈরিতে ইতিমধ্যেই বাড়িতে হাতযশ তৈরি হয়েছে ফিরহাদের, তাও বোঝা যায় ভিডিও দেখেই। কারণ পাশ থেকে ফিরহাদ কন্যা জানিয়ে দেন, চাইলে 'ক্যান্ডি নানু' হিসেবে নিজের হাওয়াই মিঠাই ব্র্যান্ডও চালু করতে পারেন তাঁর বাবা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget